album cover
Bayoshkop
album cover
Bayoshkop è stato pubblicato il 26 dicembre 2002 da AgniLeela Records come parte dell'album Akashchuri
26 dicembre 2002
EtichettaAgniLeela Records
BPM
Melodicità
Acousticità
Valence
Ballabilità
Energia

Video musicale

Video musicale

Testi

তোমার বাড়ির রঙের মেলায়
দেখেছিলাম বায়োস্কোপ
বায়োস্কোপের নেশায় আমায় ছাড়ে না
বায়োস্কোপের নেশায় আমায় ছাড়ে না
ডাইনে তোমার চাচার বাড়ি
বাঁয়ের দিকে পুকুরঘাট
সেই ভাবনায় বয়স আমার বাড়ে না
সেই ভাবনায় বয়স আমার বাড়ে না
অন্তরে থাক পদ্ম-গোলাপ
গদ্যে-পদ্যে আঁকছি মুখ
ঘুরতে ছিলাম রঙের মেলায়
অপূর্ব সেই তোমার চোখ
অমন পলক ফেলতে তো কেউ পারে না
অমন পলক ফেলতে তো কেউ পারে না
তোমার বাড়ির রঙের মেলায়
দেখেছিলাম বায়োস্কোপ
বায়োস্কোপের নেশায় আমায় ছাড়ে না
বায়োস্কোপের নেশায় আমায় ছাড়ে না
হঠাৎ তোমায় মন দিয়েছি
ফেরৎ চাইনি কোনো দিন
মন কি তোমার হাতের নাটাই
তোমার কাছে আমার ঋণ
মন হারালেও মনের মানুষ হারে না
মন হারালেও মনের মানুষ হারে না
তোমার বাড়ির রঙের মেলায়
দেখেছিলাম বায়োস্কোপ
বায়োস্কোপের নেশায় আমায় ছাড়ে না
বায়োস্কোপের নেশায় আমায় ছাড়ে না
ডাইনে তোমার চাচার বাড়ি
বাঁয়ের দিকে পুকুরঘাট
সেই ভাবনায় বয়স আমার বাড়েনা
সেই ভাবনায় বয়স আমার বাড়েনা
Written by: Bappa Mazumder, Zulfiqar Russell
instagramSharePathic_arrow_out􀆄 copy􀐅􀋲

Loading...