album cover
Aami Path Bhola Ek Pathik
album cover
Aami Path Bhola Ek Pathik was released on May 22, 2026 by Friday Fun Records as a part of the album Dui Bondhu-Best Tagore Song - EP
May 22, 2026
LabelFriday Fun Records
BPM168
Melodicness
Acousticness
Valence
Danceability
Energy

Lyrics

"আমি পথভোলা এক পথিক এসেছি
সন্ধ্যাবেলার চামেলি গো, সকালবেলার মল্লিকা
আমায় চেন কি?"
"চিনি তোমায় চিনি নবীন পান্থ
বনে বনে ওড়ে তোমার রঙিন বসনপ্রান্ত
ফাগুন প্রাতের উতলা গো, চৈত্র রাতের উদাসী
তোমার পথে আমরা ভেসেছি"
"আমি পথভোলা এক পথিক এসেছি"
"ঘরছাড়া এই পাগলটাকে এমন করে কে গো ডাকে
ঘরছাড়া এই পাগলটাকে এমন করে কে গো ডাকে
করুণ গুঞ্জরি
যখন বাজিয়ে বীণা বনের পথে বেড়াই সঞ্চরি"
"আমি তোমায় ডাক দিয়েছি ওগো উদাসী
আমি আমের মঞ্জরী
তোমায় চোখে দেখার আগে
তোমার স্বপন চোখে লাগে
বেদন জাগে গো
না চিনিতেই ভালো বেসেছি"
"আমি পথভোলা এক পথিক এসেছি"
"যখন ফুরিয়ে বেলা চুকিয়ে খেলা
তপ্ত ধুলার পথে
যাব ঝরা ফুলের রথে
তখন সঙ্গ কে লবি?"
"লব আমি মাধবী"
"যখন বিদায়-বাঁশির সুরে সুরে
শুকনো পাতা যাবে উড়ে
সঙ্গে কে রবি?"
"আমি রব, উদাস হব ওগো উদাসী
আমি তরুণ করবী"
"বসন্তের এই ললিত রাগে
বিদায়-ব্যথা লুকিয়ে জাগে
ফাগুন দিনে গো
কাঁদন-ভরা হাসি হেসেছি"
"আমি পথভোলা এক পথিক এসেছি
সন্ধ্যাবেলার চামেলি গো, সকালবেলার মল্লিকা
আমায় চেন কি?"
Written by: Rabindranath Tagore
instagramSharePathic_arrow_out􀆄 copy􀐅􀋲

Loading...