album cover
Juddho
album cover
Juddho adlı parça {albumName} albümünün bir parçası olarak NIHON tarafından 12 Haziran 2026 tarihinde yayınlandıJuddho - Single
12 Haziran 2026
FirmaNIHON
BPM62
Melodiklik
Akustiklik
Valence
Dans Edilebilirlik
Enerji

Şarkı sözleri

নিজের সাথে নিজের লড়াই,
অন্ধকারে আলো ছরাই
জানা আছে খাবো ধরাই,
চঞ্চল হতে হবে তাই
সময়ের সাথে করি বরাই।
মনের ব্যথা আগলে ধরি,
হাসির মুখোশ প্রতিদিন পরি,
প্রশ্নকে প্রশ্ন করি।
সাগরে নামলে পাই না তরি।
কবি হওয়ার স্বপ্ন দেখি,
কবিতা লিখিতে পারি না,
যাকে আমি গুরু মানি না,
তার কাছ থেকে শিখতে পারি না।
মনের খোরাক নদী,
নৈসর্গিক ভাব থাকে যদি।
সফল হবে জিতার রাগ থাকে যদি,
অন্যায়ের প্রতিবাদ থাকে যদি
মনে জমা অভিশাপ থাকে যদি
ধ্বংস ছাড়া কিছু নেই,
পুলসিরাত পার হতে হবে,
একা একা কেউ পিছু নেই
আমার গল্পে ভালো আমি,
অন্যের গল্পে ভালো নাও হতে পারি,
ধৈর্য নিয়ে বসে থাকি, কিন্তু প্রতিবার ছলনার ক্রোধে হাড়ি।
একি মায়াজাল, আকরে ধরেছে, অন্ধ-আমি।
আমাকে মুক্ত করো, শুদ্ধ করো, অন্তর্যামী।
কলুরবলদ আমি,
চলো' বললে চলি আর 'থামো' বললে থামি।
বিদ্রোহের রোগ আছে, তবে জীবনটাও তো দামি।
কলুরবলদ আমি
Hook
যুদ্ধ চলে নিজে সাথে,
প্রতিদিনই নিজের সাথে,
বোঝাপড়া বাধা কাধে
আমলনামা নিজের হাতে
Verse 2:
সৃষ্টির সেরা জীব সৃষ্টি জগতের নিকৃষ্ট কাজ করে,
আর নফসের সাথে লড়তে পারি না কপালে ভাজ পড়ে।
লাজ করে, শ্রেষ্ঠ বলতে আমার লাজ করে।
মনের তৃষ্ণা মিটাতে কেবল আবেগ কাজ করে
অন্তরে বিভীষিকা, চোখে-মুখে ভরাডুবি।
ভালোবাসা কিনতে পারিনি, ভালোবাসার দাম চরা খুবই।
পাথর কিনতে পেরেছি, এখন ভিতরেই দেখি পাথর বাস করে,
আর মনের পাখিটা উড়তে না পেরে একাকিত্বে মরে।
হায় কি আফসোস, নিপাতনে সিদ্ধ হয়ে গেলাম।
কত কিছু হতে পারতাম, কতকিছু না হয়ে রয়ে গেলাম।
অবহেলার নদীতে, আমি সাতার না কেটে এভাবেই বয়ে গেলাম,
আর স্পষ্ট থাকার স্বপ্ন ছিলো নিমিশেই খয়ে গেলাম।
যদি সঠিক হতে পারতাম, ভুলটাকে গিলে খেতাম।
যদি পাখি হতে পারতাম, খাঁচার মানে ভুলে যেতাম।
যদি বাতাস হতে পারতাম, ঘোলাটে কথা উড়িয়ে দিতাম।
আর যদি টাকা হতে পারতাম, নিজেকে পুড়িয়ে দিতাম।
Written by: NIHON
instagramSharePathic_arrow_out􀆄 copy􀐅􀋲

Loading...