album cover
Tumi Madhur Ange Naacho Go Range
1
Indian Folk
Tumi Madhur Ange Naacho Go Range was released on December 30, 1983 by Saregama as a part of the album Tabu Tomare Daki
album cover
Release DateDecember 30, 1983
LabelSaregama
Melodicness
Acousticness
Valence
Danceability
Energy
BPM162

Music Video

Music Video

Credits

PERFORMING ARTISTS
Krishna Chatterjee
Krishna Chatterjee
Performer
COMPOSITION & LYRICS
Atulprasad Sen
Atulprasad Sen
Songwriter

Lyrics

তুমি মধুর অঙ্গে নাচো গো রঙ্গে
নূপুরভঙ্গে হৃদয়ে
ঝিনিক ঝিনিক ঝিনিক
তুমি মধুর অঙ্গে নাচো গো রঙ্গে
নূপুরভঙ্গে হৃদয়ে
ঝিনিক ঝিনিক ঝিনিক
প্রেম অধীরা, কন্ঠ মদিরা
প্রেম অধীরা, কন্ঠ মদিরা
তব পরানপাত্রে এ মধুরাত্রে ঢালো গো
পরানপাত্রে এ মধুরাত্রে ঢালো গো
নয়নে চরণে বসনে ভূষণে গাহো গো
মোহন রাগ-রাগিণী
ওগো নব-অনুরাগিণী
তুমি মধুর অঙ্গে নাচো গো রঙ্গে
নূপুরভঙ্গে হৃদয়ে
ঝিনিক ঝিনিক ঝিনিক
মম শোণিত-স্রোতে বহিবে গান
লহরে লহরে উঠিবে তান
শোণিত-স্রোতে বহিবে গান
লহরে লহরে উঠিবে তান
শিহরি উঠিবে অবশ প্রাণ
শিহরি উঠবে অবশ প্রাণ
রিনি রিনি রিনি রিনিনি
তুমি মধুর অঙ্গে নাচো গো রঙ্গে
নূপুরভঙ্গে হৃদয়ে
ঝিনিক ঝিনিক ঝিনিক
শুনি তব পদগুঞ্জন, জগত শ্রবণ রঞ্জন
শুনি তব পদগুঞ্জন, জগত শ্রবণ রঞ্জন
আপন হরষে, আপন পরশে
আপন হরষে, আপন পরশে
তব চরণ মন্ত্র পরাণ যন্ত্রে বাজিবে
সুখস্মৃতিগুলি আমারে ঘিরিয়া নাচিবে
রিনিকি রিনিকি রিনি রিনি
ওগো পরান-বিলাসিনী
তুমি মধুর অঙ্গে নাচো গো রঙ্গে
নূপুরভঙ্গে হৃদয়ে
ঝিনিক ঝিনিক ঝিনিক
Written by: Atulprasad Sen
instagramSharePathic_arrow_out􀆄 copy􀐅􀋲

Loading...