album cover

Ekta Gopon Kotha

570Rock2008
album cover
Ekta Gopon Kotha was released on March 20, 2008 by G series as a part of the album Swapnochura 2
ReleasedMarch 20, 2008
LabelG series
BPM136
Melodicness
Acousticness
Valence
Danceability
Energy

Lyrics

একটা গোপন কথা ছিল বলবার
বন্ধু সময় হবে কি তোমার?
একবার শুনে ভুলে যেও বারবার
ভুলেও কাউকে বলোনা আবার
মুখে ভালোবাসি না বলে
মনেতে প্রেম নিয়ে চলে আছে অনেকেই
এতদিন ছিল সাধারণ তার মাঝে একজন
যাকে আজ বড় আলাদা লাগে
মন আঁধারের নীলিমায়
তোমাকেই আজ খুঁজতে চায়
জানি না জানি না কোথায় পাবো তোমায়
একবার এসে দেখো আমায়
ভেবেছি তা এবার যা হবে হবার
হোক তবু করে স্বীকার
পরাজয় মেনে নিয়ে সবকিছু বলে দিয়ে
চাইবো আমার অধিকার
কপালে যা আছে লেখা মনে যদি পাইও ব্যাথা
দেখে নেব আমি এর শেষ
মিথ্যে অভিনয় আর নয় আর নয়
এই ভালো আছি এই বেশ
মন আঁধারের নীলিমায়
তোমাকেই আজ খুঁজতে চায়
জানি না জানি না কোথায় পাবো তোমায়
একবার এসে দেখো আমায়
প্রতিদিন এ গলি ও গলিতে ঘুরোঘুরি
কেটে যায় সময় আসে রাত
মেয়েটা বাঁকা করে চুল বাধে প্রেম করে
দ্যাখো ছেলেটাও পড়ে ফুল হাতা শার্ট
এই দেখে হাসাহাসি গানটাকে ভালোবাসি
এই ভালো আছি এই স্বপ্ন আমার
কখনো বুঝিনি যে তা এটা ছিল সূচনা
আছে বাকি স্বপ্নের উপসংহার
মন আঁধারের নীলিমায়
তোমাকেই আজ খুঁজতে চায়
জানি না জানি না কোথায় পাবো তোমায়
একবার এসে দেখো আমায়
Written by: Rashed Uddin Ahmed Topu

Shazam Footer

Select language:
Google Play Store
Apple App Store
Chrome Web Store
Galaxy Store

Follow Us

Loading...