album cover
Nirbodher Bichar
album cover
Nirbodher Bichar wurde am 22. Juni 2004 von G Series als Teil des Albums Kothopokothon veröffentlicht
22. Juni 2004
LabelG Series
BPM115
Melodizität
Akustizität
Valence
Tanzbarkeit
Energie

Musikvideo

Musikvideo

Songtexte

কে দিয়েছে তোমায় অধিকার
আমায় নিয়ে অলস কাব্য লেখার?
আমার চলন যদি বাঁকা হয়
আমিই তো সুখী তবে তোমার কি?
তোমার বক্র কটাক্ষ
থেকে আমায় মুক্ত করে দাও
আমি চাই না হতে বন্দি নির্বোধের বিচারে
বৃথা সময় হারিয়ো না
আমায় তোমার মতন করে সাজাতে
আমি চাই না হতে বন্দি নির্বোধের বিচারে
আমি হতে চাই আমার মতন
একবার তাকাও নিজের ভেতরে
যখন তখন যেই রঙে
যেথায় সেথায় আমি নৃত্যে মাতি
তা তোমার চোখে যদি সুশ্রী না হয়
তুমিই বরং শিখিয়ে দাও
কী অধিকার আছে তোমার?
কোন জ্ঞানে তুমি মহীয়ান?
আমি চাই না হতে বন্দি নির্বোধের বিচারে
বৃথা সময় হারিয়ো না (সে জানে না নিঃস্ব সে)
আমায় তোমার মতন করে সাজাতে (তাই অন্যের মাঝে বেঁচে থাকে)
আমি চাই না হতে বন্দি নির্বোধের বিচারে
আমি হতে চাই আমার মতন (সে জানে না নিঃস্ব সে)
একবার তাকাও নিজের ভেতরে (তাই অন্যের মাঝে বেঁচে থাকে)
আমি চাই না হতে বন্দি নির্বোধের বিচারে
বৃথা সময় হারিয়ো না
আমায় তোমার মতন করে সাজাতে
আমি চাই না হতে বন্দি নির্বোধের বিচারে
সে জানে না নিঃস্ব সে (আমি হতে চাই আমার মতন)
তাই অন্যের মাঝে বেঁচে থাকে (একবার তাকাও নিজের ভেতরে)
Written by: Tahsan Khan
instagramSharePathic_arrow_out􀆄 copy􀐅􀋲

Loading...