album cover
Mohora
album cover
Mohora wurde am 24. Januar 2024 von Danob Records als Teil des Albums Noy Maash veröffentlicht
24. Januar 2024
LabelDanob Records
SpracheEnglish
BPM127
Melodizität
Akustizität
Valence
Tanzbarkeit
Energie

Songtexte

আমি যে পথে চলেছি, জানি না কোথায় যায়
আমার সামনে যে দুয়ার, কি আছে ওপাশটায়?
আজ আমার হাতের মুঠোয়, মরনাস্ত্রের সম্ভার
যমদূতকে বলে দিয়েছি আমি মৃত্যুর হাতিয়ার
দেখ ওই আকাশে, তোমার আমার হাঁসি ছোটে
কত কষ্টের আড়ালে
মহড়াতে মুছে যাবে পুরোনো
যোদ্ধা বেশে হবে পুনর্জন্ম
কে কোথা থেকে এসেছে, কার কি যে পরিচয়
অচেনা লোকের ভিড়ে, চেতনার মুক্তি হয়
সারা দিন সারা রাত খেটে যাই নিজেকে
তৈরি করবো বলে
ক্রমশ মিশে যাই নিজেকে খুঁজে পাই
যোদ্ধার আবরণে
দেখ ওই আকাশে, তোমার আমার হাঁসি ছোটে
কত কষ্টের আড়ালে
মহড়াতে মুছে যাবে পুরোনো
যোদ্ধা বেশে হবে পুনর্জন্ম
লুকোচুরি, দৌড়াদৌড়ি, সামরিক অনুশীলন
ফাটা রোদে, ভেজা স্রোতে, মরণের শিহরণ
এরি দেখি মাঝে জ্বলে ওঠে ভাতৃত্বের কোলাহল
এরি মাঝে হয়ে উঠি অদম্য, চঞ্চল
লৌহ পেটানো শরীরের মাঝে আজ আগ্নেয়গিরির স্রোত
জঞ্ঝার মত উদ্দাম হয়ে গেছি কে ঠেকাবে আমার ক্রোধ
দেখ ওই আকাশে, তোমার আমার হাঁসি ছোটে
কত কষ্টের আড়ালে
মহড়াতে মুছে যাবে পুরোনো
যোদ্ধা বেশে হবে পুনর্জন্ম
Written by: Chowdhury Fazle Shakib, Cryptic Fate
instagramSharePathic_arrow_out􀆄 copy􀐅􀋲

Loading...