album cover

Moho

22.559Alternative2019
album cover
Moho wurde am 11. April 2019 von Aftermath Bangladesh als Teil des Albums Moho - Single veröffentlicht
Veröffentlicht11. April 2019
LabelAftermath Bangladesh
BPM104
Melodizität
Akustizität
Valence
Tanzbarkeit
Energie

Musikvideo

Musikvideo

Songtexte

তুমি ক্রোধের আগুনে জমে থাকা ব্যথা
আমার শেষ বিকেলের ধোঁকা
কোনো রোদেলা দুপুরে
তোমায় ফিরে পাবো বলে
অর্থহীন খোঁজা
আমি আঁকিনি তোমার ছবি
দেখিনি স্রোতের নদী
আকাশ ভরা তারা
যত সুখের স্মৃতি ঘিরে
আছো তুমি মেয়ে
এ পথের শেষ কোথা?
ছেঁড়া পালের গহীনে লাগিয়ে ঝড়ো হাওয়া
তুমি ভাসাও সুরের ভেলা
তবু কাঁদো কেন বসে একা নির্জনে
ভুলে যাও তুমি বাস্তবতা?
আমি পাইনি তোমার ছোঁয়া
শিশির মাখানো ধোঁয়া
জলের নিস্তব্ধতা
আজও চাঁদ ডুবে গেলে তোমায় মনে পড়ে
সঙ্গী মোর নিঃসঙ্গতা
কখন থামবে কোলাহল জানি না
সময় কাঁদে বন্দী হয়ে
বুকের পাঁজরে জমাট বেদনায়
আলোর মশাল জ্বালি নীরবে
তুমি আবার আসবে কখন-কোথায়?
গুনবে তারা আমার সাথে
বুকের যন্ত্রনা নিভিয়ে দিয়ে
গাইবে তুমি বৃষ্টির সুরে
আমি আঁকিনি তোমার ছবি (আঁকিনি তোমার ছবি)
দেখিনি স্রোতের নদী (দেখিনি স্রোতের নদী)
পাইনি তোমার ছোঁয়া (পাইনি তোমার ছোঁয়া)
শিশির মাখানো ধোঁয়া...
আমি আঁকিনি তোমার ছবি
দেখিনি স্রোতের নদী
আকাশ ভরা তারা
যত সুখের স্মৃতি ঘিরে
আছো তুমি মেয়ে
এ পথের শেষ কোথা?
Written by: Navid Iftekhar Chowdhury

Shazam-Fußzeile

Sprache auswählen:
Google Play Store
Apple App Store
Chrome Web Store
Galaxy Store

Folge uns auf:

Loading...