album cover
Jiboner Rupkotha
1
Music
Jiboner Rupkotha wurde am 15. März 2026 von Waveworks als Teil des Albums Jiboner Rupkotha - Single veröffentlicht
album cover
Veröffentlichungsdatum15. März 2026
LabelWaveworks
Melodizität
Akustizität
Valence
Tanzbarkeit
Energie
BPM

Credits

PERFORMING ARTISTS
Gargi Ghosh
Gargi Ghosh
Performer
COMPOSITION & LYRICS
Siwalik Banerjee
Siwalik Banerjee
Composer, Lyrics
Sayantan Dasgupta
Sayantan Dasgupta
Composer, Lyrics
PRODUCTION & ENGINEERING
Samir Sarkar
Samir Sarkar
Producer

Songtexte

একটু একটু আকাশ
আর শেষ বিকেলের আলো...
চোখের পাতার কাজল মায়া লাগছে তোমায় ভালো!
ফিরছে বাসায় পাখি
মুছে রোদের গন্ধ ডানার ...
ঘামে ভেজা দিন
ধূসর-রঙিন
গল্প তোমার আমার!
সেই
গল্প মোদের বিপ্লব হবে
শহরে গঞ্জে গ্রামে..
তুমি আবার কখনো লিখবে চিঠি বন্ধ ঠোঁটের খামে..
ঝরা পাতারাও বলবে সেদিন তোমার আমার কথা...
হাসি কান্নার জলরঙে আঁকা জীবনের রূপকথা।
কাটে দিন বেরঙিন
পোড়ে ক্ষমাহীন রোদে ছাদ
মরে যায় নিয়নের লাল
ভেজে চাঁদের ধুলোয় রাত
খোলা জানালায় ধরে ছায়াপথ
ভেসে যায় চেনা মুখ..
হাজার বছর ক্লান্ত শহর
খুঁজছে অলীক সুখ...
চলো একবার বলি
হাতে হাত রেখে আবার,
রাস্তার মোড়ে চিৎকার করে
গল্প তোমার আমার!
সেই
গল্প মোদের বিপ্লব হবে
শহরে গঞ্জে গ্রামে..
তুমি আবার কখনো লিখবে চিঠি বন্ধ ঠোঁটের খামে..
ঝরা পাতারাও বলবে সেদিন তোমার আমার কথা...
হাসি কান্নার জলরঙে আঁকা জীবনের রূপকথা।
Written by: Sayantan Dasgupta, Siwalik Banerjee
instagramSharePathic_arrow_out􀆄 copy􀐅􀋲

Loading...