album cover
Sreshtho
album cover
Sreshtho κυκλοφόρησε στις 6 Μαΐου 1997 από G series ως μέρος του άλμπουμ Sreshtho
ΆλμπουμSreshtho
6 Μαΐου 1997
ΕτικέταG series
BPM166
Μελωδικότητα
Ακουστικότητα
Βαλάνς
Χορευτικότητα
Ενέργεια

Μουσικό βίντεο

Μουσικό βίντεο

Στίχοι

মধ্যরাতে কালো অন্ধকারে কে তোমার দরজা ধাক্কায়?
ক্লান্ত বিধ্বস্ত এক মুক্তিযোদ্ধা, সে তোমার কাছে আশ্রয় চায়
ভয় পেলে ঠিকই, তবু থাকতে দিলে তাকে তোমারই কাছে
পাকবাহিনী জানলে খবর আছে, তবু বাঁচালে যোদ্ধাকে
ভোরের রাজপথে আবছা আলোয় যে তুমি কাগজ কুড়াও
সন্ধ্যার আঁধারে ভারী বোঝা ঘাড়ে, সেই তুমি কোথায় ছুটে যাও?
জীবন-মরণের বোঝা ঘাড়ে, পেরোবে কি সব বাধা?
তোমার নেয়া গুলি শত্রু হেনে আনবে স্বাধীনতা
২৫ বছরের হলো স্বাধীনতা
তবু কেউ বলে না তাদের কথা
অবহেলিত যাদের বুকে রাখা কষ্ট
তারাও তো সত্যি বীর, তারাও শ্রেষ্ঠ
ছেলে গেছে যুদ্ধে, ঘরে সমত্ত মেয়ে তার
বাঁচাতে সংসার আর সম্মান, অগত্যা সে নামে রাজাকার
Certificate কিনে আসল রাজাকার যখন সাজে মুক্তিযোদ্ধা
সে তখন থাকে দাঁড়িয়ে নতমুখে সয়ে অপমান, অশ্রদ্ধা
২৫ বছরের হলো স্বাধীনতা
তবু কেউ বলে না তাদের কথা
অবহেলিত করেছি আমরা যাদের
তারাও তো বীর, তারাও তো শ্রেষ্ঠ
লাখো বাঙালির রক্তে ধোয়া এই দেশের আঙিনা
মাত্র সাত জন শ্রেষ্ঠ কেমনে হয়, তা তো আমি বুঝি না
কত হাজার বীর হারালো হায় আমাদের অবহেলায়
মাতৃভূমি, এই লজ্জা তুমি বলো রাখবে কোথায়?
Written by: Chowdhury Fazle Shakib, Farshed Mahmud, Khwaja Sarfaraz Latifullah, Waheduzzaman Khan
instagramSharePathic_arrow_out􀆄 copy􀐅􀋲

Loading...