album cover
Putul Putul
35
Music
Putul Putul fue lanzado el 1 de enero de 1987 por Inreco Entertainment Private Limited como parte del álbum Bengali Nursery Songs
album cover
Fecha de lanzamiento1 de enero de 1987
Sello discográficoInreco Entertainment Private Limited
Melodía
Nivel de sonidos acústicos
Valence
Capacidad para bailar
Energía
BPM146

Créditos

ARTISTAS INTÉRPRETES
Antara Chowdhury
Antara Chowdhury
Intérprete
COMPOSICIÓN Y LETRA
Salil Chowdhury
Salil Chowdhury
Composición, Letra

Letra

পুতুল পুতুল খুকুমণির আজকে হবে বিয়ে
তাই বাজনা বেজেছে
গয়না, বেনারসি পরে কনে সেজেছে
হাত ভাঙা জাপানি পুতুল টোপর মাথায় দিয়ে
বায়না ধরেছে
লাল টুকটুক খুকুমণি মনে ধরেছে
আয় আয় ছুটে আয়, আয় সব জুটে আয়
আয় আয় ছুটে আয়, আয় সব জুটে আয়
বাজা শাঁখ, উলু দে রে, লগ্ন এসেছে
সুরকির পানতুয়া, চুনের হয়েছে সন্দেশ
লাল-নীল সব পুঁথির খাসা হয়েছে দরবেশ
সুরকির পানতুয়া, চুনের হয়েছে সন্দেশ
লাল-নীল সব পুঁথির খাসা হয়েছে দরবেশ
মা দিয়েছে আলুর খোসা, লুচি হয়েছে
খাবে বলে ঘোড়া-ভালুক ব্যস্ত হয়েছে
কতদিকে দেখি বলো
একলা মানুষ সামলানো এক জ্বালা হয়েছে
আয় আয় ছুটে আয়, আয় সব জুটে আয়
আয় আয় ছুটে আয়, আয় সব জুটে আয়
বাজা শাঁখ, উলু দে রে, লগ্ন এসেছে
বরযাত্রী যাবে বলে সবাই ধরেছে
নিগ্রো পুতুল, কালো মেয়ে টুপি পরেছে
বরযাত্রী যাবে বলে সবাই ধরেছে
নিগ্রো পুতুল, কালো মেয়ে টুপি পরেছে
বড়কর্তা পেটমোটা চিনিটা হয়েছে
হাতি-ঘোড়া কোমর বেঁধে তৈরি হয়েছে
অনেক ধরাধরি করে
দাঁড়িওয়ালা রবিঠাকুর পুরুত হয়েছে
আয় আয় ছুটে আয়, আয় সব জুটে আয়
আয় আয় ছুটে আয়, আয় সব জুটে আয়
বাজা শাঁখ, উলু দে রে, লগ্ন এসেছে
পুতুল পুতুল খুকুমণির আজকে হবে বিয়ে
তাই বাজনা বেজেছে
গয়না, বেনারসি পরে কনে সেজেছে
হাত ভাঙা জাপানি পুতুল টোপর মাথায় দিয়ে
বায়না ধরেছে
লাল টুকটুক খুকুমণি মনে ধরেছে
আয় আয় ছুটে আয়, আয় সব জুটে আয়
আয় আয় ছুটে আয়, আয় সব জুটে আয়
আয় আয় ছুটে আয়
Written by: Salil Chowdhury
instagramSharePathic_arrow_out􀆄 copy􀐅􀋲

Loading...