album cover
Putul
1
Rock
Putul fue lanzado el 24 de abril de 2025 por TINT como parte del álbum Putul - Single
album cover
Fecha de lanzamiento24 de abril de 2025
Sello discográficoTINT
Melodía
Nivel de sonidos acústicos
Valence
Capacidad para bailar
Energía
BPM144

Créditos

ARTISTAS INTÉRPRETES
Bay of Bengal
Bay of Bengal
Intérprete
Bakhtiar Hossain
Bakhtiar Hossain
Guitarra
COMPOSICIÓN Y LETRA
Bakhtiar Hossain
Bakhtiar Hossain
Composición
PRODUCCIÓN E INGENIERÍA
Bakhtiar Hossain
Bakhtiar Hossain
Producción

Letra

থেমে গেছে স্বপ্ন, জীবনের গান।
ডুবে গেছে সূর্যের আহবান।
শুধু শিরায় শিরায় ভুলের টান
থেমে গেছে শরীর, শূন্য প্রাণ।
কত ভোরের বৃষ্টি মৃতপ্রায়
অমানুষের দৃষ্টি অসহায়।
পথে পথে ঘুরে ফিরছে মায়া
আশেপাশে না আসুক কালো ছায়া।
হাতের আড়ালে হাতে লাগুক সুখ
সুতো নড়ছে, বাড়ছে মনের অসুখ।
একই মানুষ একইতো শরীর
কারো দালান, কারো ছোট্ট নীড়।
রঙে ঢঙে নেচে যাচ্ছে পুতুল।
দিকে দিকে পুতুল বাড়ছে,
কী যে একটা হুলুস্থুল।
আর শোনেনা
পুতুল আর শোনেনা
আর দেখেনা
পুতুল আর দেখেনা
আর বলেনা
পুতুল আর বলেনা
আর বোঝেনা
বুঝেও বোঝেনা..
দিকে দিকে নাচছে তর্জনী
কেন নাচছে আদৌ বোঝেনি।
বাজার উড়ছে, সব উড়ছে, পেট খালি
দিনবদলের আশায় গুড়েবালি।
সব দেখেও কেউতো দেখেনা
সব জেনেও কেউতো জানেনা
স্বাধীনতার আলোকবাক্স হাতে
সবই তাতে উগড়ে দিয়ে
কী যে একটা হুলুস্থুল।
Written by: Bakhtiar Hossain
instagramSharePathic_arrow_out􀆄 copy􀐅􀋲

Loading...