album cover
Nilima
album cover
Nilima è stato pubblicato il 10 novembre 2009 da Laser Vision Ltd. come parte dell'album Shada Mata
10 novembre 2009
EtichettaLaser Vision Ltd.
BPM92
Melodicità
Acousticità
Valence
Ballabilità
Energia

Testi

চলো না দু'জন আজ নীলিমা ছুঁয়ে ভালোবাসি
বৃষ্টিধারার মতো জোছনা নিয়ে নীরবে কাছে আসি
বলো না তুমি সেই না বলা কথা গানে গানে
ওই নীল আকাশ, ওই দখিনা বাতাস আমাকে কাছে টানে
অভিমানি ভালোবাসা চায় যে হারাতে
ওই দূর অজানাতে
তুমি আমি ভেসে যাবো মেঘলা বাতাসে
এই হাত রেখে হাতে
চাঁদ কি জানে তুমি চাঁদেরই মতো
মন জানে না মন ছুঁয়েছে কত
বললে তুমি, আর কবিতা হলো
যাই হারিয়ে তুমি যে পথে চলো
এসো না হৃদয়ে তুমি
অচেনা শ্রাবণে নামি
অভিমানি ভালোবাসা চায় যে হারাতে
ওই দূর অজানাতে
তুমি আমি ভেসে যাবো মেঘলা বাতাসে
এই হাত রেখে হাতে
মেঘলা চোখে আমি তাকিয়ে রবো
স্বপ্ন হয়ে আজ তোমাকে ছোঁবো
বৃষ্টি হলো আজ তোমারই ছবি
পথ ভুলেছি, আর ভুলেছি সবই
এসো না হৃদয়ে তুমি
অচেনা শ্রাবণে নামি
অভিমানি ভালোবাসা চায় যে হারাতে
ওই দূর অজানাতে
তুমি আমি ভেসে যাবো মেঘলা বাতাসে
এই হাত রেখে হাতে
Written by: Arfin Rumey, Fuad Hassan

Loading...