album cover
Nirbashon
album cover
Nirbashon è stato pubblicato il 23 novembre 2011 da Nemesis Music come parte dell'album Tritio Jatra
Data di uscita23 novembre 2011
EtichettaNemesis Music
LinguaEnglish
BPM75
Melodicità
Acousticità
Valence
Ballabilità
Energia

Testi

এত দিনের পরেও যে
তুমি আসবে কখন কোথায়
কার সাথে ও কিভাবে
তোমার জায়গা নেই এখানে
তবুও দেখবো তোমার রঙে
এ জায়গা ভেসে উঠেছে
তোমার জন্যে সবাই সুখে
অযথা ক্ষোভ রাখা
পরে থাকা মনেরই মাঝে
আসবে আর কবে বাস্তবতা
সহসা ভোর ওঠা
মোহ কাটা মহাত্মার সাজে
রবে আবির্ভাবে, এ অস্থিরতাই
তুমি আসবে বলে তাই
প্রতিক্ষণে আছে সবাই মুখরিত তোমারই গানে
আমি শুধু শুনে যাই
অবিরাম এই রঙ্গিন তুলোর মেঘের বৃষ্টি
ছুঁয়ে থাকে
তোমার সনে, কত জনে
অযথা ক্ষোভ রাখা
পরে থাকা মনেরই মাঝে
আসবে আর কবে বাস্তবতা
সহসা ভোর ওঠা
মোহ কাটা মহাত্মার সাজে
রবে আবির্ভাবে এ অস্থিরতাই
মনের গভীরে আমি
ভেঙ্গে চলেছি সবই
নতুন সুরে ভাবি
আশা সব, দূরে সরে যায়
হতাশা, আমায় খুঁজে পায়
অসহায় কল্পনায় কোথায় তুমি
তোমারই প্রর্থনায়
রয়েছি অযথাই
অপেক্ষার প্রহরে
ছেঁড়া স্বপ্ন বুনে যাই
অসম্ভবের রেখাপথে
সাদা গানের নতুন সুর
হাত বাড়ানো তোমার দিকে আজ
সহসা ভোর ওঠা
মোহ কাটা মহাত্মার সাজে
রবে আবির্ভাবে বাস্তবতা
অযথা ক্ষোভ রাখা
পরে থাকা মনেরই মাঝে
আসবে আর কবে অস্থিরতা
এত দিনের পরেও যে...
অস্থিরতা
এতো দিনের পরেও যে...
এতো দিনের পরেও যে...
এতো দিনের পরেও যে...
এতো দিনের পরেও যে...
এতো দিনের পরেও যে...
Written by: Rayeen Rasul Chowdhury, Zohad Reza Chowdhury

Loading...