album cover
Aami Chini Go Chini (Studio)
In Tour
album cover
Aami Chini Go Chini (Studio) è stato pubblicato il 27 dicembre 2020 da Friday Fun Records come parte dell'album Bendhechhi Aamar Pran
27 dicembre 2020
EtichettaFriday Fun Records
BPM180
Melodicità
Acousticità
Valence
Ballabilità
Energia

Testi

আমি চিনি গো চিনি তোমারে
ওগো বিদেশিনী
আমি চিনি গো চিনি তোমারে
ওগো বিদেশিনী
তুমি থাক সিন্ধুপাড়ে
ওগো বিদেশিনী
আমি চিনি গো চিনি তোমারে
ওগো বিদেশিনী
তোমায় দেখেছি শারদপ্রাতে
তোমায় দেখেছি মাধবী রাতে
তোমায় দেখেছি হৃদি-মাঝারে
ওগো বিদেশিনী
আমি চিনি গো চিনি তোমারে
ওগো বিদেশিনী...
আমি আকাশে পাতিয়া কান
শুনেছি শুনেছি তোমারি গান
আমি তোমারে সঁপেছি প্রাণ
ওগো বিদেশিনী
ওগো বিদেশিনী
ভুবন ভ্রমিয়া শেষে আমি এসেছি নূতন দেশে
আমি অতিথি তোমারি দ্বারে
ওগো বিদেশিনী
আমি চিনি গো চিনি তোমারে
ওগো বিদেশিনী
তুমি থাক সিন্ধুপাড়ে
ওগো বিদেশিনী
আমি চিনি গো চিনি তোমারে
ওগো বিদেশিনী
Written by: Rabindranath Tagore
instagramSharePathic_arrow_out􀆄 copy􀐅􀋲

Loading...