album cover
Mitro
album cover
Mitro은(는) {albumName} 앨범에 수록된 곡으로 2024년 1월 24일일에 Danob Records에서 발매되었습니다.Noy Maash
앨범Noy Maash
2024년 1월 24일
라벨Danob Records
언어English
BPM173
멜로디에 강한 음악
어쿠스틱 악기 중심
발랑스
춤추기 좋은 음악
에너지

뮤직 비디오

뮤직 비디오

가사

কোন সে দেশের সাংবাদিকের বিবেক আঘাত করে
প্রাণের ভয়কে কবর দিয়ে সত্য খুঁজে ফিরে
সে যে পালোয়ান, সে যে নির্ভীক, সে যে হুমকির মুখে ফেলেছে নিজেকে
সে যে সত্য, সে যে আলোকিত তরবারি, ঝেড়ে ফেলে দিবে সব মিথ্যে
এমন বন্ধু দে আমায়, দুর্দিনে পাশে
এমন বন্ধু দে আমায়, লড়াই সঙ্গী হবে
ভেবেছিল হানাদার, পেয়ে যাবে পারাপার
বিশ্ববাসী ঘুম থেকে জেগে ওঠার আগে
সে তো বোঝেনি, একবারও ভাবেনি
মনুষ্যত্ব সীমাহীন
লাখো সালাম তোমাদের, যে দাঁড়িয়েছ পাশে
শত শ্রদ্ধা তোমাকে
কোন সে দেশের শিল্পী সে যে বন্ধুর কান্না দেখে
সুরের ধারায়, ঝঙ্কার তুলে, বিশ্বকে দেয় জানিয়ে
সে যে সত্য, সে অসাধারণ, সে বিবেকের কাছে বন্দি
সে যে মহান, আলোকিত তরবারি, ঝেড়ে ফেলে দিবে সব মিথ্যে
এমন বন্ধু দে আমায়, দুর্দিনে পাশে
এমন বন্ধু দে আমায়, লড়াই সঙ্গী হবে
ভেবেছিল হানাদার, পেয়ে যাবে পারাপার
বিশ্ববাসী ঘুম থেকে জেগে ওঠার আগে
সে তো বোঝেনি, একবারও ভাবেনি
মনুষ্যত্ব সীমাহীন
লাখো সালাম তোমাদের, যে দাঁড়িয়েছ পাশে
শত শ্রদ্ধা তোমাকে
সে বন্ধু দে আমায়,
দুর্দিনে পাশে
সে বন্ধু দে আমায়,
লড়বে সাথে
ভেবেছিল হানাদার, পেয়ে যাবে পারাপার
বিশ্ববাসী ঘুম থেকে জেগে ওঠার আগে
সে তো বোঝেনি, একবারও ভাবেনি
মনুষ্যত্ব সীমাহীন
লাখো সালাম তোমাদের, যে দাঁড়িয়েছ পাশে
শত শ্রদ্ধা তোমাকে
Written by: Chowdhury Fazle Shakib, Cryptic Fate
instagramSharePathic_arrow_out􀆄 copy􀐅􀋲

Loading...