album cover
Briddhashram
album cover
Utwór Briddhashram został wydany 31 sierpnia 2023 przez Saregama jako część albumu The Essential Nachiketa
31 sierpnia 2023
WytwórniaSaregama
BPM141
Melodyjność
Akustyczność
Valence
Taneczność
Energia

Tekst Utworu

ছেলে আমার মস্ত মানুষ, মস্ত অফিসার
মস্ত flat-এ যায় না দেখা এপার-ওপার
ছেলে আমার মস্ত মানুষ, মস্ত অফিসার
মস্ত flat-এ যায় না দেখা এপার-ওপার
নানান রকম জিনিস আর আসবাব দামি দামি
সবচে' কমদামি ছিলাম একমাত্র আমি
ছেলের আমার আমার প্রতি অগাধ সম্ভ্রম
আমার ঠিকানা তাই বৃদ্ধাশ্রম
আমার ব্যবহারের সেই আলমারি আর আয়না
ওসব নাকি বেশ পুরোনো, flat-এ রাখা যায় না
আমার ব্যবহারের সেই আলমারি আর আয়না
ওসব নাকি বেশ পুরোনো, flat-এ রাখা যায় না
ওর বাবার ছবি, ঘড়ি, ছড়ি বিদেয় হলো তাড়াতাড়ি
ছেড়ে দিলো, কাকে খেলো পোষা বুড়ো ময়না
স্বামী-স্ত্রী আর Alsatian, জায়গা বড়োই কম
আমার ঠিকানা তাই বৃদ্ধাশ্রম
নিজহাতে ভাত খেতে পারতো নাকো খোকা
বলতাম, "আমি না থাকলে রে কি করবি, বোকা?"
ঠোঁট ফুলিয়ে কাঁদতো খোকা আমার কথা শুনে
খোকা বোধহয় আর কাঁদে না, নেই বুঝি আর মনে
ছোট্টবেলায় স্বপ্ন দেখে উঠতো খোকা কেঁদে
দু'হাত দিয়ে বুকের কাছে রেখে দিতাম বেঁধে
দু'হাত আজও খোঁজে, ভুলে যায় যে একদম
আমার ঠিকানা এখন বৃদ্ধাশ্রম
খোকারও হয়েছে ছেলে দু'বছর হলো
আর তো মাত্র বছর ২৫, ঠাকুর, মুখ তোলো
একশ' বছর বাঁচতে চাই, এখন আমার ৬০
২৫ বছর পরে খোকার হবে ৫৯
আশ্রমের এই ঘরটা ছোট, জায়গা অনেক বেশি
খোকা-আমি দু'জনেতে থাকবো পাশাপাশি
সেই দিনটার স্বপ্ন দেখি ভীষণ রকম
মুখোমুখি আমি-খোকা, আর বৃদ্ধাশ্রম
মুখোমুখি আমি-খোকা, আর বৃদ্ধাশ্রম
মুখোমুখি আমি-খোকা, আর বৃদ্ধাশ্রম
Written by: Nachiketa Chakraborty
instagramSharePathic_arrow_out􀆄 copy􀐅􀋲

Loading...