album cover
Surjo
album cover
Utwór Surjo został wydany 30 stycznia 2002 przez G Series jako część albumu Anushilon
30 stycznia 2002
WytwórniaG Series
BPM128
Melodyjność
Akustyczność
Valence
Taneczność
Energia

Teledysk

Teledysk

Tekst Utworu

নীল আকাশের নীচে পাখির কলতানে
সবুজ ঘাসে হাঁটছি গীটারটা নিয়ে
মাথার ভেতর নতুন একটা সুর ঘুরে
হঠাৎ করেই আকাশ ভেঙে বৃষ্টি নামে
ফুলের সুবাস বাতাসে ভেসে আসে
এত সুখের মাঝেও কেন চোখে পানি আসে
সকালের এই মিষ্টি আলো কি যে ভালো লাগে
হঠাৎ করেই যে আমার ঘুমটা যায় ভেঙে
চারিদিকে আঁধার অশ্লীল কালো
স্রষ্টার কাছে মিনতি দেখাও একটু আলো
দেহের এই অসুখটা বাড়ছে প্রতিদিনই
জীবনের শেষ ঘণ্টাটা বাজতে এখনো বাকী
আমার যেন মৃত্যু হয় সূর্য ওঠার আগে
সূর্যের কাছে যে আমার অনেক ঋণ আছে
তাই আমি দেখতে চাই না এই সূর্যটাকে
আমার যেন মৃত্যু হয় সূর্য ওঠার আগে
দেহের পচনটা বাড়ছে একটু একটু করে
অসীম এই যন্ত্রনা মোরে বোবা করে রাখে
সুখ নামের শব্দটা যে অচেনা লাগে
চলে গেছে কোথায় আমায় একা ফেলে
দেখতে আর ভালো লাগে না ওই নীল আকাশটা
সারারাত তাকিয়ে দেখি ঘরের সিলিংটা
ইচ্ছে ছিল পৃথিবীটা বদলে দেবার
ইচ্ছে ছিল গীটার হাতে যুদ্ধে যাবার
চারিদিকে আঁধার অশ্লীল কালো
স্রষ্টার কাছে মিনতি দেখাও একটূ আলো
দেহের এই অসুখটা বাড়ছে প্রতিদিনই
জীবনের শেষ ঘণ্টাটা তো এখনো বাজতে বাকী
আমার যেন মৃত্যু হয় সূর্য ওঠার আগে
সূর্যের কাছে যে আমার অনেক ঋণ আছে
তাই আমি দেখতে চাই না এই সূর্যটাকে
আমার যেন মৃত্যু হয় সূর্য ওঠার আগে...
চারিদিকে আঁধার অশ্লীল কালো
স্রষ্টার কাছে মিনতি দেখাও একটূ আলো
দেহের এই অসুখটা বাড়ছে প্রতিদিনই
জীবনের শেষ ঘণ্টাটা যে বাজতে এখনো বাকী
আমার যেন মৃত্যু হয় সূর্য ওঠার আগে
সূর্যের কাছে যে আমার অনেক ঋণ আছে
তাই আমি দেখতে চাই না এই সূর্যটাকে
আমার যেন মৃত্যু হয় সূর্য ওঠার আগে
আমার যেন মৃত্যু হয় সূর্য ওঠার আগে
সূর্যের কাছে যে আমার অনেক ঋণ আছে
তাই আমি দেখতে চাই না এই সূর্যটাকে
আমার যেন মৃত্যু হয় সূর্য ওঠার আগে...
Written by: Saidus Salehin Khaled Sumon
instagramSharePathic_arrow_out􀆄 copy􀐅􀋲

Loading...