album cover

Baba

7503Asia2016
album cover
Baba foi lançado em 11 de agosto de 2016 por Soundtek como parte do álbum Harjeet
ÁlbumHarjeet
Lançamento11 de agosto de 2016
EditoraSoundtek
BPM71
Melodicidade
Acústica
Valência
Dançabilidade
Energia

Vídeo de música

Vídeo de música

Letra

"ছেলে আমার বড় হবে" মাকে বলত সেকথা
"হবে মানুষের মত মানুষ এক, লেখা ইতিহাসের পাতায়"
নিজ হাতে খেতে পারতাম না
বাবা বলত "ও খোকা!
যখন আমি থাকবো না
কি করবি রে বোকা?"
এতো রক্তের সাথে রক্তের টান
স্বার্থের অনেক উর্ধ্বে
হঠাৎ অজানা ঝড়ে তোমায় হারালাম
মাথায় আকাশ ভেঙে পড়ল
বাবা কতদিন, কতদিন দেখিনা তোমায়
কেউ বলেনা তোমার মত "কোথায় খোকা ওরে বুকে আয়"
বাবা কত রাত, কত রাত দেখিনা তোমায়
কেউ বলেনা "মানিক কোথায় আমার ওরে বুকে আয়"
চশমাটা তেমনি আছে, আছে লাঠি ও পাঞ্জাবী তোমার
ইজি চেয়ারটাও আছে, নেই সেখানে অলস দেহ শুধু তোমার
আযানের ধ্বনি আজও শুনি, ভাঙাবেনা ভোরে ঘুম জানি
শুধু শুনিনা তোমার সেই দরাজ কন্ঠে পড়া পবিত্র কোরআনের বানী
বাবা কতদিন, কতদিন দেখিনা তোমায়
কেউ বলেনা তোমার মত "কোথায় খোকা ওরে বুকে আয়"
বাবা কত রাত, কত রাত দেখিনা তোমায়
কেউ বলেনা "মানিক কোথায় আমার ওরে বুকে আয়"
"ছেলে আমার বড় হবে" মাকে বলত সেকথা
"হবে মানুষের মত মানুষ এক লেখা ইতিহাসের পাতায়"
নিজ হাতে খেতে পারতাম না
বাবা বলত "খোকা ও খোকা
যখন আমি থাকবো না
কি করবি রে বোকা?"
এতো রক্তের সাথে রক্তের টান
স্বার্থের অনেক উর্ধ্বে
হঠাৎ অজানা ঝড়ে তোমায় হারালাম
মাথায় আকাশ ভেঙে পড়ল
বাবা কতদিন, কতদিন দেখিনা তোমায়
কেউ বলেনা তোমার মত "কোথায় খোকা ওরে বুকে আয়"
বাবা কত রাত, কত রাত দেখিনা তোমায়
কেউ বলেনা "মানিক কোথায় আমার ওরে বুকে আয়"
Written by: Prince Mahmood

Rodapé Shazam

Seleciona o idioma:
Google Play Store
Apple App Store
Chrome Web Store
Galaxy Store

Segue-nos

Loading...