album cover
Shondhya
album cover
Shondhya foi lançado em 7 de maio de 2022 por The Platform Live como parte do álbum The Platform Live: Kaaktaal (Season 1, Vol. 1) - EP
7 de maio de 2022
EditoraThe Platform Live
BPM78
Melodicidade
Acústica
Valência
Dançabilidade
Energia

Vídeo de música

Vídeo de música

Letra

One, Two, Three, Four
লাল নীল বাতি জ্বলে, বাঁকা চাঁদ দূরে ঠেলে
সন্ধ্যামালতি যারা এখনো ঘুমন্ত
দিনরাত মিলেমিশে তারাদের মালা গেঁথে
ফুটপাথ দেয়ালেরা স্তব্ধ অশান্ত
নিয়নের আলোতে Headlight-এর চাঁদ হাসে
শত বিভ্রান্তির জ্বরে বল তুমিও কি তবে যান্ত্রিক অভিনয়ে ক্লান্ত
অবসাদ চায়ের কাপ এক চুমুকেই উড়ে যাক
এক দীর্ঘদিনের শেষে নতুন রাতের স্বাদ হতে হবে কেন চোখ বন্ধ
চোখ মেলে চেয়ে দেখো আয়নাতে
ধ্রুবতারা জ্বলছে আজ তোমার চোখে
অভিমান ভেঙ্গে হাসিমুখে হাত বাড়াও
এই সন্ধ্যা বুকে টানলে তোমায় ভালোবেসে
চোখ মেলে চেয়ে দেখো আয়নাতে
ধ্রুবতারা জ্বলছে আজ তোমার চোখে
অভিমান ভেঙ্গে হাসিমুখে হাত বাড়াও
এই সন্ধ্যা বুকে টানলে তোমায় ভালোবেসে
এই সন্ধ্যা কড়া নাড়ছে দেখো বন্ধ মনের দরজায়
সব তারাদের ডেকে এনে আলো জ্বেলেছে
তোমার জানালায়
নিঃশ্বাস বারে বারে অলিগলি ঘুরেফিরে
বেদনা মধুর কোনো রিকশাওয়ালার গানে
ডুবে ভেসে হেসে কেঁদে লুকোচুরি কোলাহলে
চায়ের দোকানে বসে মগ্ন
দিনটাকে সব মেনে সন্ধ্যাকে ভুল বুঝে
ব্যস্ত পায়ের তালে ঘরে ফিরে যাবে বলে
বাসস্টপে রাস্তায় শত অস্থিরতায়
ঝাপসা আবছা কিছু স্বপ্ন
নিঃশ্বাস বারে বারে অলিগলি ঘুরেফিরে
বেদনা মধুর কোনো রিকশাওয়ালার গানে
ডুবে ভেসে হেসে কেঁদে লুকোচুরি কোলাহলে
চায়ের দোকানে বসে মগ্ন
দিনটাকে সব মেনে সন্ধ্যাকে ভুল বুঝে
ব্যস্ত পায়ের তালে ঘরে ফিরে যাবে বলে
বাসস্টপে রাস্তায় শত অস্থিরতায়
ঝাপসা আবছা কিছু স্বপ্ন
নিয়নের আলোতে হেডলাইটের চাঁদ হাসে
শত বিভ্রান্তির জ্বরে বল তুমিও কী তবে যান্ত্রিক অভিনয়ে ক্লান্ত
অবসাদ চায়ের কাপ এক চুমুকেই উড়ে যাক
এক দীর্ঘদিনের শেষে নতুন রাতের স্বাদ হতে হবে কেন চোখ বন্ধ
এই জনারণ্যে কেন আসবে না
কামিনী ফুলের সুগন্ধ
এত সাজ সাজ রব কত মরিচবাতি
শুধু যে তোমারই জন্য
এই জনারণ্যে কেন আসবে না
কামিনী ফুলের সুগন্ধ
এত সাজ সাজ রব কত মরিচবাতি
শুধু যে তোমারই জন্য
চোখ মেলে চেয়ে দেখো আয়নাতে
ধ্রুবতারা জ্বলছে আজ তোমার চোখে
অভিমান ভুলে হাসিমুখে হাত বাড়াও
এই সন্ধ্যা বুকে টানলে তোমায় ভালোবেসে
চোখ মেলে চেয়ে দেখো আয়নাতে
ধ্রুবতারা জ্বলছে আজ তোমার চোখে
অভিমান ভুলে হাসিমুখে হাত বাড়াও
এই সন্ধ্যা বুকে টানলে তোমায় ভালোবেসে
লাল নীলে বাতিজ্বলে বাঁকা চাঁদ দূরে ঠেলে
সন্ধ্যামালতী তুমি এখনো ঘুমন্ত
Written by: Asif Iqbal
instagramSharePathic_arrow_out􀆄 copy􀐅􀋲

Loading...