album cover
Tomar Bhalobasha
8
Asia
Tomar Bhalobasha was released on October 17, 2016 by Soundtek as a part of the album Ekdin Chole Jabo
album cover
Release DateOctober 17, 2016
LabelSoundtek
Melodicness
Acousticness
Valence
Danceability
Energy
BPM176

Credits

PERFORMING ARTISTS
Syed Abdul Hadi
Syed Abdul Hadi
Performer
COMPOSITION & LYRICS
Syed Abdul Hadi
Syed Abdul Hadi
Composer
Gazi Mazharul Anower
Gazi Mazharul Anower
Songwriter

Lyrics

আমার বাবার কথা বড়োই মনে পড়ে
আমার বাবার কথা বড়োই মনে পড়ে
ছবির দিকে তাকিয়ে এখন
দু'চোখ জলে ভরে
আমার বাবার কথা বড়োই মনে পড়ে
আমার বাবার কথা বড়োই মনে পড়ে
আদর করে দু'হাত ধরে মেলায় আমায় নিত
এক পয়সার পাতার বাঁশি বাবা কিনে দিত
কিনত লাটাই, কিনত ঘুড়ি, বোনের জন্য আলতা-চুড়ি
মায়ের জন্যে ডুরে শাড়ি কিনে ফিরত ঘরে
আমার বাবার কথা বড়োই মনে পড়ে
আমার বাবার কথা বড়োই মনে পড়ে
মাঝে মাঝে বকত বাবা পড়া ফাঁকি দিলে
ধারাপাতের নামতাগুলো খেতে হতো গিলে
সাঙ্গ হতো দিনের খেলা, উঠত তারা সন্ধ্যেবেলা
বাবা এদের নাম শেখাত কতই যত্ন করে
আমার বাবার কথা বড়োই মনে পড়ে
আমার বাবার কথা বড়োই মনে পড়ে
এখন আমি নিজেই বাবা, পাক ধরেছে চুলে
পেছন দিকে তাকিয়ে ভাবি স্মৃতির দুয়ার খুলে
আজও আমায় বাবাই ডাকে, প্রতি কাজে জড়িয়ে থাকে
ওপার হতে বলছে যেন, "ভালো থাকিস ওরে"
আমার বাবার কথা বড়োই মনে পড়ে
আমার বাবার কথা বড়োই মনে পড়ে
ছবির দিকে তাকিয়ে এখন
দু'চোখ জলে ভরে
আমার বাবার কথা বড়োই মনে পড়ে
আমার বাবার কথা বড়োই মনে পড়ে
Written by: Gazi Mazharul Anower, Syed Abdul Hadi
instagramSharePathic_arrow_out􀆄 copy􀐅􀋲

Loading...