album cover
Shopno
On Tour
album cover
Shopno was released on December 27, 2001 by AgniLeela Records as a part of the album Dhulo Pora Chithi
December 27, 2001
LabelAgniLeela Records
BPM115
Melodicness
Acousticness
Valence
Danceability
Energy

Lyrics

কেউ স্বপ্ন কুড়ায়
ভাঙে আঁধার ডানায়
কেউ স্বপ্ন হারায়
হঠাৎ থমকে দাঁড়ায়
চেনাজানা এই স্বপ্নপুরে
যে আসে খুব আশা করে
চেনাজানা এই স্বপ্নপুরে
যে রয়েছে ঘোরে
সে যায়, যায় হারিয়ে
কেউ স্বপ্ন গড়ে
সারা পৃথিবী ঘোরে
কেউ স্বপ্ন দেখিয়ে
হারায় অন্য গ্রহে
ভাঙা-গড়ার এই স্বপ্নপুরে
যে আসে খুব আশা করে
ভাঙা-গড়ার এই স্বপ্নপুরে
যে রয়েছে ঘোরে
সে যায়, যায় হারিয়ে
ছোটো ছোটো স্বপ্ন দেখে বড়ো নেশা হয়
ঘুমে ঘুমে কাটে শেষে সারাটি সময়
সাড়া দিলে তারা জ্বলে, সাড়ায় নেভে না
ইচ্ছে হলে যায় না পাওয়া ভোরের ঠিকানা
চেনাজানা এই স্বপ্নপুরে
যে আসে খুব আশা করে
চেনাজানা এই স্বপ্নপুরে
যে রয়েছে ঘোরে
সে যায়, যায় হারিয়ে
জেগে দেখা স্বপ্নগুলো সাদাকালো হয়
মনে মনে সবই রাঙা সোনালি আলোয়
রোদে ভিজে জলে শুকায় শব্দের জোছনা
যায় না বোঝা সবার শেষে জলের সীমানা
চেনাজানা এই স্বপ্নপুরে
যে আসে খুব আশা করে
চেনাজানা এই স্বপ্নপুরে
যে রয়েছে ঘোরে
সে যায়, যায় হারিয়ে
কেউ স্বপ্ন কুড়ায়
ভাঙে আঁধার ডানায়
কেউ স্বপ্ন হারায়
হঠাৎ থমকে দাঁড়ায়
চেনাজানা এই স্বপ্নপুরে
যে আসে খুব আশা করে
চেনাজানা এই স্বপ্নপুরে
যে রয়েছে ঘোরে
সে যায়, যায় হারিয়ে
Written by: Bappa Mazumder, Zulfiqar Russell
instagramSharePathic_arrow_out􀆄 copy􀐅􀋲

Loading...