album cover
Tumi Ebar
album cover
Tumi Ebar was released on April 1, 2013 by Saregama as a part of the album Maach Mishti and More (Original Motion Picture Soundtrack)
BPM190
Melodicness
Acousticness
Valence
Danceability
Energy

Lyrics

সকালের আলো মেখে চার চাকা পায়ে
কবে দূর যাবে আবার
বৃষ্টিতে ভেজা চোখে railing তাকায়
খুঁজে সুর পাবে আবার
সেই হারানো চড়ুইয়ের ডাক
বলে, "যে গেছে সে চলে যাক
নিজেকে ভালোবাসো তুমি এবার"
সকালের আলো মেখে চার চাকা পায়ে
কবে দূর যাবে আবার
বৃষ্টিতে ভেজা চোখে railing তাকায়
খুঁজে সুর পাবে আবার
সেই শিশি-বোতলওয়ালার ডাক
বলে, "যে গেছে সে চলে যাক
নিজেকে ভালোবাসো তুমি এবার"
নিজেকে ভালোবাসো তুমি এবার
কবরের খবর তো নয়, জ্যান্ত জীবনী
ট্রাফিকের শেষ প্রলাপ শোনায়
হেঁটে গেছ বহুবার, কিন্তু দেখোনি
কীভাবে রোজ সন্ধ্যে ঘনায়
সেই হাত ছেড়ে সাইকেলের ডাক
বলে, "যে গেছে সে চলে যাক
নিজেকে ভালোবাসো তুমি এবার"
সারাদিন ছুটে মরা minibus-টায়
কাঁধে মুখ রেখো আবার
বেঁচে থাকা দিয়ে মাখা দই-ফুচকায়
চেখে সুখ দেখো আবার
সেই হারানো চড়ুইয়ের ডাক
বলে, "যে গেছে সে চলে যাক
নিজেকে ভালোবাসো তুমি এবার"
নিজেকে ভালোবাসো তুমি এবার
নিজেকে ভালোবাসো তুমি এবার
নিজেকে ভালোবাসো তুমি এবার
Written by: Neel Dutta, Srijit Mukherjee
instagramSharePathic_arrow_out􀆄 copy􀐅􀋲

Loading...