album cover
Tumi Ashbe Bole
1,856
Indian Pop
Tumi Ashbe Bole was released on August 31, 2023 by Saregama as a part of the album The Essential Nachiketa
album cover
Release DateAugust 31, 2023
LabelSaregama
Melodicness
Acousticness
Valence
Danceability
Energy
BPM119

Music Video

Music Video

Credits

PERFORMING ARTISTS
Nachiketa Chakraborty
Nachiketa Chakraborty
Lead Vocals
COMPOSITION & LYRICS
Nachiketa Chakraborty
Nachiketa Chakraborty
Songwriter

Lyrics

তুমি আসবে বলেই
তুমি আসবে বলেই আকাশ মেঘলা, বৃষ্টি এখনো হয়নি
তুমি আসবে বলেই কৃষ্ণচূড়ার ফুলগুলো ঝরে যায়নি
তুমি আসবে বলেই
তুমি আসবে বলেই অন্ধ কানাই বসে আছে, গান গায়নি
তুমি আসবে বলেই অন্ধ কানাই বসে আছে, গান গায়নি
তুমি আসবে বলেই চৌরাস্তার পুলিশটা ঘুষ খায়নি
তুমি আসবে বলেই
তুমি আসবে বলেই জাকির হুসেইন ভুল করে ফেলে তালে
তুমি আসবে বলেই মুখ্যমন্ত্রী চুমু খেলো স্ত্রীর গালে
তুমি আসবে বলেই সোনালি স্বপ্ন ভিড় করে আসে চোখে
তুমি আসবে বলেই আগামী বলছে, "দেখতে আসবো তোকে"
তুমি আসবে বলেই
তুমি আসবে বলেই আমার দ্বিধারা উত্তর খুঁজে পায়নি
তুমি আসবে বলেই দেশটা এখনো গুজরাট হয়ে যায়নি
তুমি আসবে বলেই
তুমি আসবে বলেই সন্ত্রাসবাদ গুটিয়ে নিয়েছে থাবা
তুমি আসবে বলেই জ্যোতিষ ছেড়েছে কত না ভন্ড বাবা
তুমি আসবে বলেই পাড়ার মেয়েরা মুখ করে আছে ভার
তুমি আসবে বলেই ঈশান কোণেতে জমেছে অন্ধকার
তুমি আসবে বলেই
তুমি আসবে বলেই বখাটে ছেলেটা শিস দিতে দিতে দেয়নি
তুমি আসবে বলেই আমার কলম এখনও বিক্রি হয়নি
তুমি আসবে বলেই
তুমি আসবে বলেই
তুমি আসবে বলেই
Written by: Nachiketa Chakraborty
instagramSharePathic_arrow_out􀆄 copy􀐅􀋲

Loading...