album cover
Daktar
836
Indian Pop
Daktar was released on August 31, 2023 by Saregama as a part of the album The Essential Nachiketa
album cover
Release DateAugust 31, 2023
Melodicness
Acousticness
Valence
Danceability
Energy
BPM89

Music Video

Music Video

Credits

PERFORMING ARTISTS
Nachiketa Chakraborty
Nachiketa Chakraborty
Lead Vocals
COMPOSITION & LYRICS
Nachiketa Chakraborty
Nachiketa Chakraborty
Songwriter

Lyrics

ও ডাক্তার, ও ডাক্তার
ও ডাক্তার, ও ডাক্তার
তুমি কতশত পাস করে এসেছো বিলেত ঘুরে
মানুষের যন্ত্রণা ভোলাতে
ও ডাক্তার, ও ডাক্তার
তোমার MBBS, না, না, FRCS
বোধহয় A to Z ডিগ্রী ঝোলাতে
ও ডাক্তার, ও ডাক্তার
ডাক্তার মানে সে তো মানুষ নয়
আমাদের চোখে সে তো ভগবান
কসাই আর ডাক্তার একই তো নয়
কিন্তু দুটোই আজ profession
কসাই জবাই করে প্রকাশ্য দিবালোকে
তোমার আছে clinic আর chamber
ও ডাক্তার, ও ডাক্তার
ডাক্তার চাইবেন রক্ত report
Clinic-এর সন্ধানও তিনিই দেবেন
একশত টাকা যদি clinic-এর bill হয়
অর্ধেক দালালী তিনিই নেবেন
রোগীরা তো রোগী নয়, খদ্দের এখন
খদ্দের পাঠালেই commission
Clinic আর ডাক্তার কী টুপি পড়াচ্ছে
বুঝছে না গর্দভ জনগণ
কসাই জবাই করে প্রকাশ্য দিবালোকে
ওদের আছে clinic আর chamber
ও ডাক্তার, ও ডাক্তার
নিজেদের ডাক্তার বলো কেন
তার চেয়ে বলো নাকো blackmailer
রোগীর আত্মীয়দের ঘটি বাটি চাটি করে
করো সুযোগের সদ্ব্যবহার
সরকারি হাসপাতালের পরিবেশ
আসলে তো তোমরাই করছো শেষ
হাসপাতাল না থাকলেই জনগণ
Nursing home-এ যাবে অবশেষ
সেখানে জবাই হবে, উপরি কামাই হবে
মানুষের সেবার কী দরকার
ও ডাক্তার, ও ডাক্তার
বাঁচানোর ক্ষমতা তো তোমারই হাতে
তুমি যদি মারো, তবে কোথা যাই
অসহায় মানুষের তুমিই তো সবকিছু
করজোড়ে নিবেদন করছি তাই
তোমার গৃহিনী যে গয়না পরেন
দেখেছ কি তাতে কত রক্ত
তোমার ছেলের চোখে দেখেছো কি
কত ঘৃণা জমা অব্যক্ত
তোমারও অসুখ হবে, তোমারই দেখানো পথে
যদি তোমাকেই দেখে কোনো ডাক্তার
ও ডাক্তার, ও ডাক্তার
ও ডাক্তার, ও ডাক্তার
ও ডাক্তার, ও ডাক্তার
ও ডাক্তার, ও ডাক্তার
Written by: Nachiketa Chakraborty
instagramSharePathic_arrow_out􀆄 copy􀐅􀋲

Loading...