album cover
Rang Pencil
album cover
Rang Pencil was released on December 1, 2002 by Saregama as a part of the album Rang Pencil
December 1, 2002
BPM75
Melodicness
Acousticness
Valence
Danceability
Energy

Music Video

Music Video

Lyrics

ছিল সবুজ রঙের আকাশ আমার এক
ছিল হলুদ রঙের কত গাঙচিল
ছিল নীল রঙের কোকিল, লাল রঙের কাক
গেল কোথায়, গেল কোথায় পেনসিল
রঙ পেনসিল
ছিল হিজিবিজি আঁকার একটা খাতা
ছিল পালিয়ে যাবার রাস্তা পাতায় পাতায়
খুলে যেত মনের মাথার যাবতীয় খিল
আমার ছেলেবেলার রঙ পেনসিল
আজ সবই ক্রমশই ঘোলাটে
আজ যায় না দেওয়া ইচ্ছে মতো রঙ
আমার সত্যি কথার যন্ত্রণার জগতে
নেই মিথ্যে তুলে দেবার পেনসিল
রঙ পেনসিল
তবু যখন হয়ে যাবে সব সাদা
সাদা চাদর, সাদা ফুল, সাদা খই
তখন অন্য কোনো ঘরে, অন্য পাড়ায়
জানি আছে কারও হাতে রঙ পেনসিল
Written by: Anjan Dutta
instagramSharePathic_arrow_out􀆄 copy􀐅􀋲

Loading...