album cover
Timir
1
Indian Folk
Timir was released on December 1, 2007 by Saregama as a part of the album Nil Digante
album cover
Release DateDecember 1, 2007
Melodicness
Acousticness
Valence
Danceability
Energy
BPM

Credits

PERFORMING ARTISTS
Sudeshna Chatterjee
Sudeshna Chatterjee
Performer
COMPOSITION & LYRICS
Rabindranath Tagore
Rabindranath Tagore
Songwriter

Lyrics

তিমির-অবগুণ্ঠনে বদন তব ঢাকি
কে তুমি, কে তুমি
কে তুমি মম অঙ্গনে দাঁড়ালে একাকী
তিমির-অবগুণ্ঠনে
আজি সঘন শর্বরী, মেঘমগন তারা
নদীর জলে ঝর্ঝরি, ঝরি, ঝরি
ঝরিছে জলধারা
তমালবন মর্মরি, মরি, মরি
পবন চলে হাঁকি
কে তুমি, কে তুমি
কে তুমি মম অঙ্গনে দাঁড়ালে একাকী
তিমির-অবগুণ্ঠনে
যে কথা মম অন্তরে আনিছ তুমি টানি
জানি না কোন মন্তরে তাহারে দিব বাণী
যে কথা মম অন্তরে আনিছ তুমি টানি
জানি না কোন মন্তরে তাহারে দিব বাণী
রয়েছি বাঁধা বন্ধনে, বন্ধনে
ছিঁড়িব, যাব বাটে
যেন এ বৃথা ক্রন্দনে, ক্রন্দনে
এ নিশি নাহি কাটে
কঠিন বাধা-লঙ্ঘনে
দিব না আমি ফাঁকি
কে তুমি, কে তুমি
কে তুমি মম অঙ্গনে দাঁড়ালে একাকী
তিমির-অবগুণ্ঠনে বদন তব ঢাকি
কে তুমি, কে তুমি
কে তুমি মম অঙ্গনে দাঁড়ালে একাকী
তিমির-অবগুণ্ঠনে
Written by: Rabindranath Tagore
instagramSharePathic_arrow_out􀆄 copy􀐅􀋲

Loading...