album cover
Protibad Remix
1
Metal
Protibad Remix was released on May 6, 1997 by G series as a part of the album Sreshtho
album cover
Release DateMay 6, 1997
LabelG series
Melodicness
Acousticness
Valence
Danceability
Energy
BPM71

Music Video

Music Video

Credits

PERFORMING ARTISTS
Cryptic Fate
Cryptic Fate
Performer
COMPOSITION & LYRICS
Chowdhury Fazle Shakib
Chowdhury Fazle Shakib
Songwriter
Khwaja Sarfaraz Latifullah
Khwaja Sarfaraz Latifullah
Composer
Waheduzzaman Khan
Waheduzzaman Khan
Composer
Farshed Mahmud
Farshed Mahmud
Composer
Farhan Samad
Farhan Samad
Composer

Lyrics

চোখের যতো জল, মনের ব্যথা ভয়
তুমি দাও আজ করে উজাড়
আমি নেবো আপন করে
যেন এসবই ছিল আমার
যতদিন আছি আমি খুঁজবো তোমায়
দেখবো এর শেষ কোথায়
যখনই আমি খুব কাছাকাছি
ঠিকানা দূরে সরে যায়
হায়
জীবনের মানে লুকিয়ে মরণে
সত্য লুকিয়ে মিথ্যায়
এসবের আড়ালে আছো যে তুমি
আমি খুঁজি সেই তোমায়
যতদিন আছি আমি খুঁজবো তোমায়
দেখবো এর শেষ কোথায়
যখনই আমি খুব কাছাকাছি
ঠিকানা দূরে সরে যায়
হায়
এক নতুন দিনের জন্ম হয়
দেখবো বলে আরেকটা সূর্যোদয়
পরাস্ত হৃদয় পরাজিত
বন্দী আমি আশায়
আমি সেইজন্যে দাঁড়িয়ে একা রাস্তায়
সাথী হও দেখাবো পথ
ভুলে যাও আজ সে আশা
তোমার দেখানো পথে চলে
সব হারিয়ে ফিরে আসা
পারোনা দেখতে, পারো লড়তে
আমি থাকি তোমার ছায়ায়
পারোনা ভাঙ্গতে, ধ্বংস করতে
শত্রু আমি তোমার ভাবনায়
করবো আমি নিয়ন্ত্রণ তোমারই জীবন
নতুন কাহিনী ইতিহাস জন্মাবে তখন
তোমার কথা, তোমার বাণী
যা তুমি নিজেও মানোনি
ফিরিয়ে নাও আজ সবকিছু
থাকবে না কেউ তোমার সাথে
তোমার সূর্যোদয় আজ দেখবো এখানে
ধ্বংস করেছো তুমি সব
ভরসা আশা অনুভব
সময় এসেছে আজ আবার
সত্যের সামনে গিয়ে দাঁড়াবার
পারোনা দেখতে, পারো লড়তে
আমি থাকি তোমার ছায়ায়
পারোনা ভাঙ্গতে, ধ্বংস করতে
শত্রু আমি তোমার ভাবনায়
করবো আমি নিয়ন্ত্রণ তোমারই জীবন
নতুন কাহিনী ইতিহাস জন্মাবে তখন
Written by: Chowdhury Fazle Shakib, Farhan Samad, Farshed Mahmud, Khwaja Sarfaraz Latifullah, Waheduzzaman Khan
instagramSharePathic_arrow_out􀆄 copy􀐅􀋲

Loading...