album cover
Jonosrot
album cover
Jonosrot was released on October 12, 2012 by Loyy Records as a part of the album Shotto
AlbumShotto
ReleasedOctober 12, 2012
LabelLoyy Records
BPM130
Melodicness
Acousticness
Valence
Danceability
Energy

Lyrics

সবাই বলে, আর তুমিও বলো
আর তুমি কি বলো?
আর তুমি কি বলো, বলো
সবাই বলে, আর তুমিও বলো
আর তুমি কি বলো?
আর তুমি কি বলো, বলো
যে পথ জনস্রোত করেছে অবরোধ
সেই পথ এখনও কি লাগছে ভালো?
কি লাগছে ভালো, বলো
অবশেষ আর ভাবি না, ভেঙে সীমানা, দেখি অজানা প্রান্তর
মেঠো পথ এঁকে চলেছি, ভয় ভুলেছি, গতি হচ্ছে না মন্থর
আঁধারের সাথে সন্ধি, নই বন্দী, নয় ক্লান্ত এ অন্তর
এইখান থেকে ফিরবার, পিছু হটবার, কোনো প্রশ্ন অবান্তর
সেই আমারই দেখা চাইলে, আমার খোঁজে ব্যস্ত হলে
জনাকীর্ণ পথের নিরাপত্তার মায়া একটু ভোলো
যে পথ জনস্রোত করেছে অবরোধ
সেই পথ এখনও কি লাগছে ভালো?
কি লাগছে ভালো, বলো
প্রতিবাদে দিন গুনেছি আর শুনেছি ওই রাবণের হুংকার
একটুও বুক কাঁপেনি, ঘাড়ে চাপেনি তোষামোদের নমস্কার
কুয়োতেই ওরা বড় হোক, আর জড়ো হোক হাতে চাতুর্য সম্ভার
অসীমের পথে চলবো, আর বলবো এই আমার অহংকার
সেই আমারই দেখা চাইলে, আমার খোঁজে ব্যস্ত হলে
জনাকীর্ণ পথের নিরাপত্তার মায়া একটু ভোলো
যে পথ জনস্রোত করেছে অবরোধ
সেই পথ এখনও কি লাগছে ভালো?
কি লাগছে ভালো, বলো
সবাই বলে, আর তুমিও বলো
আর তুমি কি বলো?
আর তুমি কি বলো, বলো
সবাই বলে, আর তুমিও বলো
আর তুমি কি বলো?
আর তুমি কি বলো, বলো...
Written by: Sheikh Monirul Alam

Loading...