album cover
Bristi Elei
album cover
00:30
02:00
00:00
04:20
Past 7 Days
Bristi Elei was discovered most frequently at around 30 seconds into the song during the past week

Music Video

Music Video

Lyrics

শ্রাবণের ভেজা ভেজা দিন
মেঘাকাশ হয় না রঙিন
ঝরছে বৃষ্টি সারাদিন ফোঁটায় ফোঁটায়
কেউ রাখে না কারো কথা
কেউ শোনে না কারো বারণ
কারণে-অকারণে ভাঙন
দেখে যায় বৃষ্টি এলেই জানালা ধরে
তুমি তো ফিরতে পারোনি
আমারই আকাশে বৃষ্টি
সন্ধ্যা-তারারা বলে যায়
"বৃষ্টির এলেই ঘরে ফিরে আয়"
চুপি চুপি কিছু কিছু মেঘ
জমা থাকে মন-আকাশে কালো হয়ে যায়
পিছু পিছু হেঁটে হেঁটে কত দূর যাই
পথে পথে বৃষ্টি নামলে দাঁড়াই
তুমি কি কখনো দেখোনি
শ্রাবণের এই কাহিনী?
ফুলেরা যে কত গান গায়
বৃষ্টি এলেই
বৃষ্টি এলেই
তুমি তো লুকাতে পারোনি
জল চোখে মায়াবি হাসি
দেখেছি কাজল গলে যায়
চোখে দূর থেকে, দূর দূর থেকে
মরে মরে বেঁচে আছি রোজ
তবুও কেন নেয় না কখনো কেউ খোঁজ?
আধ-খাওয়া সিগারেট ঠোঁটে রেখে ঠাঁই
কোথায় দাঁড়াই বৃষ্টি এলেই?
কোথায় হারাই বৃষ্টি এলেই?
কোথায় লুকাই বৃষ্টি এলেই?
বৃষ্টি এলেই
বৃষ্টি এলেই
বৃষ্টি এলেই
আমি তো দাঁড়িয়ে থেকেছি
দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিজেছি
ভিজে ভিজে এসে গেলো জ্বর
রাখলে না তুমি তার যে খবর
জ্বরের কথা তাই থাক
আমায় দেখতে আসোনি
আমি যে পুড়েছি রাগিনী
জ্বরের ঘোরে, ১০৪-এ
আসছে বছর বৃষ্টি
তুমিও এসো আমারই মতোই ভিজে
ভেজা চুলে লাগবে তোমায় দারুণ
বৃষ্টি এলেই
এমনই কতশত গান শোনানো বাকি
কবিতার জল এ ভিজে যায়
পড়া পাখি তুমি এলে দাঁড়াবো কোথায়?
বৃষ্টি এলেই
বৃষ্টি এলেই
বৃষ্টি এলেই
Written by: Partho Sarothi
instagramSharePathic_arrow_out􀆄 copy􀐅􀋲

Loading...