album cover
Din Jay
album cover
Din Jay was released on May 13, 2025 by Chirkutt as a part of the album BHALOBASHASHOMOGRO
May 13, 2025
LabelChirkutt
BPM111
Melodicness
Acousticness
Valence
Danceability
Energy

Lyrics

এই যে আসা যাওয়ার খেলা
এই যে বদলে যাওয়ার মেলা
এই যে দেখ দিন চলে যায়
ভাল না বেসে
এই যে আমি পথ চিনি না
এই যে আমার মন ভাল না
সূর্য ডোবে অগোচরে
কার কি যায় আসে
দিন যায়
দিন যায়
দিন দৌড়ে দৌড়ে
দৌড়ে দৌড়ে
দৌড়ে দৌড়ে যায়
আমি কি তোমার কেউ না
সময় বাঁচার বাহানা
যেদিকে চোখ যায় চলে যাব
টেরও পাবে না
যতবার তোমার হয়েছি
ততবার নিজেকে ভুলেছি
জীবন সহজ হয় না
না না না
না না না
আর তো সয় না
এই যে জালে আটকে থাকি
এই যে মনে বোঝা আঁকি
এই যে আমি নদীর বুকে
ঝড়ের মত বই
কি রেখে কি নিয়ে চলি
রাস্তা ছেড়ে খুঁজি গলি
মন যে আমার বোঝে না সে
পাখি হতে চায়
দিন যায়
দিন যায়
দিন দৌড়ে দৌড়ে
দৌড়ে দৌড়ে
দৌড়ে দৌড়ে যায়
Written by: Sharmin Sultana Sumi
instagramSharePathic_arrow_out􀆄 copy􀐅􀋲

Loading...