album cover
Shongshoy
album cover
Shongshoy was released on January 1, 2019 by Artcell as a part of the album Shongshoy - Single
January 1, 2019
LabelArtcell
BPM119
Melodicness
Acousticness
Valence
Danceability
Energy

Music Video

Music Video

Lyrics

সংশয় অবধারিত অস্থির মনোজগৎ
যা কিছু সংবেদনশীল অবসন্ন চেতনায়
বেহিসেবী শঙ্কার অবিরাম অনুধাবন
মানসিক দ্বন্দ্বের অস্থির অনুনয়
কড়া নেড়ে মিলিয়ে যায় নীলাভ অসাড়তায়
আমি এখন জেগে উঠি ভরসাহীন অসহায়
আমার দূর্বলতা অন্ধকার উপাসনালয়
আমার সংশয় আমার প্রার্থনায়
আমার এ বিধান তোমার অনন্যতায়
অবিশ্বাস আমার বিশ্বস্ততায়
অনুগ্রহ আমি চাইনি আমার পরাজয়ী বেশে
আমি কোনো যন্ত্রণা লাঘবের যন্ত্রণা হতে চাইনি অবশেষে
তোমার আমার মাঝে অতৃতীয় উপস্থিতি
ছারখার বাস্তবতা জীর্ণ অমলিন
ত্রিমাত্রিক অতীত মাতৃকতায়
শব্দের নিঃশব্দতায় আবেদন অশরীর
আমি খুঁজিনি ঈশ্বরের সেই ছায়া
যে ছায়ায় জন্ম আমার
আমি তোমার মাঝেই খুঁজি তাকে অবনত নতজানুতায়
খুঁজি তাকেই
তোমারই মাঝে
অবনত নতজানুতায়, খুঁজি তাকে
Written by: Ershad Uz Zaman, Geroge Lincoln D'Costa, Kazi Sajjadul Asheqeen, Rumman Ahmed, Saef Al Nazi
instagramSharePathic_arrow_out􀆄 copy􀐅􀋲

Loading...