album cover
Shur
album cover
Shur was released on March 19, 2026 by FaataSpeaker as a part of the album Lokkho Nokkhotrer Bishphoron
March 19, 2026
LabelFaataSpeaker
LanguageEnglish
BPM
Melodicness
Acousticness
Valence
Danceability
Energy

Lyrics

যা ছিল, যা আছে
অপেক্ষায় ভোর কাঁদে
আকাশের স্থির সাজে
সময় আটকে বালুকণায়
সে কণা আজ আবছা পুরান
ধ্রুবক সেই এক ডুব
সে যখন আমায় ছোঁয়
ছেড়ে দেয় হৃদ্ স্পন্দন
আবার তার দেখায় পুনঃ জনম
সে যখন আমায় ছোঁয়
প্রত্যেক কোণে দেয় শিহরন
ছুঁয়ে যা, ছুঁয়ে যা-
সুর
তার গলায়, প্রত্যেক অক্ষরই
তুচ্ছ বেশে বেদ
তার আঁখিবিন্দু দুটি অনন্ত
অশেষ
তার এক দেখায়
সাগরও স্থির দাঁড়ায়
সুর ঘোরায়
হাওয়ায়, হাওয়ায়, হাওয়ায়
সে যখন আমায় ছোঁয়
ছেড়ে দেয় হৃদ্ স্পন্দন
ঘোরে থেমে দাঁড়ায় সময়ের স্রোত
সে যখন আমায় ছোঁয়
প্রত্যেক ঘড়ির কাঁটা থেমে রয়
ছুঁয়ে যা, ছুঁয়ে যা-
সুর
সে যখন আমায় ছোঁয়
মেঘে ঢাকা তারা যতসব নিভৃত
সবটা তোমার সকাশে আলোকিত
সে যখন আমায় ছোঁয়
বদ্ধ আঁখিদ্বয়ও দেখে সব স্পষ্ট
ছুঁয়ে যা, ছুঁয়ে যা-
সুর
Written by: Aryan Zihan Khan, Fardin Tajwar Chowdhury, Junaid Hossain Chowdhury, Md. Muzibur Rahman Khan, Tashrif Mahmud Aivan, Zilan Mohammad Noor
instagramSharePathic_arrow_out􀆄 copy􀐅􀋲

Loading...