album cover
Sufi
Hip-Hop/Rap
Sufi was released on March 24, 2026 by RNG Squad as a part of the album Sufi - Single
album cover
Release DateMarch 24, 2026
LabelRNG Squad
Melodicness
Acousticness
Valence
Danceability
Energy
BPM71

Music Video

Music Video

Credits

PERFORMING ARTISTS
RNG Squad
RNG Squad
Performer
THT
THT
Rap
COMPOSITION & LYRICS
Tasfikur Huq
Tasfikur Huq
Songwriter
PRODUCTION & ENGINEERING
Source Beats
Source Beats
Producer

Lyrics

পানির বেগে মেঘের রাগে
তুলি নিয়ে কুলি স্বপ্ন আকে
কাকের ভিরে একলা কোকিল
উকিল বিহীন আর্জি করে
হাতে বাজারের ব্যাগ কিন্তু
ক্ষুধার অপর নাম জন্তু
মেলে না মেলে না ব্যাটে বলে
হাতি পোকা হাটে বাকির চালে
বন্যায় সব ধুয়ে চলে যায়
যায় না শুধু অন্যায়
নদীর পাকে শাখের করাত
শিখ কাটে জানলায় ?
তুমি তোমরা আমি আমরা
কোন গণিতে ভিন্ন?
মনের নেই কোনো কোণ, নেই কোনো রং
নেই যে কোনো লিঙ্গ।
ভালোবাসার কেজি কত
মন খানেক নিয়ে নিও
ভালোনা লাগলে বেচে দিও
ভালোথাকা প্রিয় শিখে নিও
ভুল মানুষে মন টিকে না
জং এর উপর রং থাকে না
না দিয়ে জোর দিলের উপর
কপুরের আগে সুরমায় নজর
না বোঝ যদি নিজের কদর
জানাজাতে শরীক বাদ জোহর
ধুকে ধুকে জ্বলে কুপি
দুখী হলে শুনি সুফী
কচি কাচাদের গান শুনাই বৃদ্ধ শব্দ ঝুলি
অরুপের সুরে হাড়িয়ে যাই
গালিবের কথায় পাই যে ঠাই
গাইছি গান যাচ্ছে তাই
ক্লান্তির ঘুম উঠছে হাই
মৃত্যুর পরে স্বরণ না করলে জন্ম যেন বৃথা
সত্য শক্ত, সত্য দগ্ধ,সত্য সর্ব লাগে তিতা
ভালোবাসার কেজি কত
মন খানেক নিয়ে নিও
ভালোনা লাগলে বেচে দিও
ভালোথাকা প্রিয় শিখে নিও।।
Written by: Tasfikur Huq
instagramSharePathic_arrow_out􀆄 copy􀐅􀋲

Loading...