album cover
Adhari
album cover
Adhari was released on January 24, 2025 by Old Doors Records as a part of the album Adhari - Single
January 24, 2025
LabelOld Doors Records
LanguageEnglish
BPM130
Melodicness
Acousticness
Valence
Danceability
Energy

Music Video

Music Video

Lyrics

একদিন মধ্য দুপুরে
হাতিরঝিলের পাড় ধরে
নিরিবিলি গাছগাছালির ভিড়ে
প্রখর সূর্যটা আড়াল করে
বসে আছে ক্লান্ত সেনাপতি
মিলিয়ে নিচ্ছে জীবনে কি লাভ কি ক্ষতি
ঘড়ি দেখে বুক ভরে নিঃশ্বাস
পৃথিবী টা সুন্দর আমার বিশ্বাস
কোন এক সন্ধ্যার পরে
চেনা যত দৃষ্টির অগোচরে
সাইন বোর্ড ব্যস্ত নগরি
লাল সাদা আলো নিয়ে ছুটছে গাড়ি
কে যেন বুক ভেঙ্গেছিল মনে পরে
তাই সেই হাতিরঝিলের পাড় ধরে
চারপাশে নিভু নিভু আলো
গাছের ছায়া গুলো ছিল অনেক বেশিই কালো
আমার ছায়া কাটে হলুদ সোডিয়াম আলো (আমার)
আবার কোথাও থম থমে নিকষ কালো
চোখ পরে আধারের কংক্রিট কংক্রিট বিছানায়
সে বিছানায় শুয়ে বসে তারা গুনছে সবাই
ভুলে কেও গুনে বসে অদূরের লাল সাদা লাল লাল সাদা লাল হেডলাইট
হাতে জ্বলে গরীবের বেন্সন সিগারেট স্টারলাইট
আমিও ক্লান্ত হয়ে একটু আধার পেতে
খুঁজে নিতে ঠিকানা, একটু এগিয়ে যেতে
দেখি বসে আছে জোড়ায় জোড়ায়
বসে আছে জোড়ায় জোড়ায়
বসে আছে জোড়ায় জোড়ায়
জীবনের মানে এই কি বেশি নয়?
যার হারিয়ে গেছে সব কিছু
তার আর কিসের ভয়?
জীবন দেয়নি যাদের কিছু
তারা ঘুরছে এ রাতে আমার পিছু পিছু পিছু পিছু
অদূরে ল্যাম্প পোস্টের ছায়ায়
কে যেন কি বলছিল ইশারায়
আমি তাকাতেই তার দিকে
এগিয়ে আসতে থাকে আমার দিকে
তারপর কাছাকাছি এসে
এগিয়ে বসলো সে আমার পাশে
দেখি এক রূপবতি নারী
তার নাম দিলাম আঁধারি
কারণ সে আলো দেখেনি বহুদিন
তার স্বপ্ন সে এভাবেই হয়ে যাবে বিলিন
দেখি এক রূপবতি নারী
তার নাম দিলাম আঁধারি
কারণ সে আলো দেখেনি বহুদিন
তার স্বপ্ন সে এভাবেই হয়ে যাবে বিলিন
অদূরে ছুপ ছুপে আধারে
কারা যেন বসে আছে ভীড় করে, কাকে ঘিরে
দেখি এক ছোট্ট মেয়ে
হাতে চায়ের কেটলি নিয়ে
তার মুখে মৃদু মৃদু হাসি
তার নাম ছিল প্রেয়সী
ঠিকানা চৌরাস্তার মোড়ে
একটাই বিছানা ছোট্ট সে সাজানো ঘরে
রাত হলে বাপ মা ঘুমিয়ে পড়ে
ভাই থাকে কারওয়ান বাজারে
রাত শেষে ভাইটা ঘুমায় ভোরে
আর প্রেয়সী ঘুমাতে যায় মধ্য দুপুরে।
তারপর আঁধারিকে সাথে নিয়ে প্রেয়সীর কাছে যাই
গিটারটা হাতে নিয়ে জীবনের গান গাই
প্রেয়সীর নাচ দেখে বৈঠক মাতোয়ারা
আরো যারা পাপী ছিল আনন্দে দিশেহারা
দূরে বসে, সুপারির ব্যবসায়ী মকবুল পাটোয়ারি
তবলাতে, রসিক ফেরিওয়ালা কাশেম চৌধুরি
গান চলে, কখনো মরিসন আর কখনো ভান্ডারী
গিটারের তালে তালে মাথা নাড়ে মাতাল আধারি
ছুটি পেল সময় আর ছুটি পেল লেনা দেনা
আরো ছুটি পেলো যত কষ্টের ঠিকানা
গল্পের চোখ সব এক সাথে হেরে যাই
আজ আর কষ্ট চোদার ভিসা নাই
গল্পের চোখ সব এক সাথে হেরে যাই
আজ আর কষ্ট চোদার ভিসা নাই
Written by: MD Amit Hasan Eather
instagramSharePathic_arrow_out􀆄 copy􀐅􀋲

Loading...