Credits
PERFORMING ARTISTS
Anindo
Performer
COMPOSITION & LYRICS
Anindo
Lyrics
Chandril
Composer
Lyrics
একজন গেল মাঠ
তার মাথায় আঁতেল ছাঁট
কুকুর মেকুর রামের ঢেঁকুর পেরোচ্ছে সম্রাট
আর একজন নাচে গান
তার সুরের জলে চান
এলোচুলে হাত পা ধুলে মিষ্টি emotion
এই দু'জন খেলে রূপ
মধ্যে chicken soup
চাঁদের বাড়ি, তুইতোকারি
টিমটিমে তছরুপ
এই হাট্টিমাটিমটিম
আজ খাটে পাড়ছে ডিম
তার গোষ্ঠে গরু, post-এ চিঠি
ওষ্ঠে shaving cream
আর হাট্টিমাটিমটিমা
রোববার রাঁধছে কিমা
শৈশব গ্রাম্য, কৈশোর ব্রাহ্ম, যৌবনে পুর্নিমা
টোনা-টুনি দুই ভাই
দেখো কোনাকুনি বনসাই
শুরুর খানিক মৃণাল-মানিক
অন্তে সুভাষ ঘাই
বলো, শুরুর খানিক মৃণাল-মানিক
অন্তে সুভাষ ঘাই
আরে, শুরুর খানিক মৃণাল-মানিক
অন্তে সুভাষ ঘাই
পড়লে বগা ফান্দে
হাত-পা ছুঁড়ে কান্দে
আরে বৌ চাই, মৌ চাই
ম্যাও চাই, ঘৌ চাই
খ্যামটায় ঘোমটায়
ঝিংচ্যাক ছৌ চাই
Sunday हो या Monday
আতা গাছে তোতা
আর বুক পকেটে চোতা
আরে লেখ লেখ, টোক টোক
ভিনদেশ ছোঁকছোঁক
ক্লাসঘর ঢুকলেই
রাতভর সুখ নেই
বকলস আনচান
Reckless নামগান
এবার তবে প্রাণ দে
পড়লো বগা ফান্দে
হাত পা ছুঁড়ে কান্দে
আরে বৌ চাই, মৌ চাই
ম্যাও চাই, ঘৌ চাই
Sunday हो या Monday
বলো, Sunday हो या Monday
আরে, Sunday हो या Monday
একজন লেখে scene
তাকে serial-এ নিন
আরে দশটা দশে অফিস ঘষে
খুচরো আলাদীন
আর একজন কাঁদে রাত
তার পাঁজরভাঙার ধাত
ভরসা শুধু ফরসা কবি
রবীন ঠাকুর নাথ
একজন করে ধ্যান
তার মাথায় জ্যাকি চ্যান
জ্ঞানের গোঁসাই, tan যাবে তাই
অন্যরকম plan
আরে, জ্ঞানের গোঁসাই, tan যাবে তাই
অন্যরকম plan
বলো, জ্ঞানের গোঁসাই, tan যাবে তাই
অন্যরকম plan
একের পিঠে দুই
কাঁদিস কেন তুই?
অরুণ বরুণ কিরণমালা
একটু সরুন সন্ধ্যেবেলা
চৌকি চেপে শুই
কিনছে পালং শাক
তাতে মাছের মাথা ঢাক
আরে ঢাকঢাক, গুড়গুড়
তিন তাল, সাত সুর
Love scene, obscene
দিনকাল কদ্দুর
আয়নায় ঠকঠক
খুললেই রোদ্দুর
গোবরজলে ধুই
একের পিঠে দুই
কাঁদিস কেন তুই?
অরুণ বরুণ কিরণমালা
চৌকি চেপে শুই
এসো চৌকি চেপে শুই
এসো চৌকি চেপে শুই
একজন গেল মাঠ
সে বিদগ্ধ গাম্বাট
পুরুষ নারী কেলেংকারি
দরজা খোলে হাঁট
আর একজন নাচে গান
তার খয়ের ছাড়া পান
পুরুষ নারী কেলেংকারী
দুষ্টু মিষ্টি নাচ ব্যাপারী
দরজা খোলে হাঁট
একজন চিনে মাল
তার ৩৫ মিমি চাল
পুরুষ নারী কেলেংকারী
দুষ্টু মিষ্টি নাচ ব্যাপারী
বদের ধাড়ি scene scenery
দরজা খোলে হাঁট
একজন ভাজে শ্লোক
তার পাড়ায় statue হোক
পুরুষ নারী কেলেংকারী
দুষ্টু মিষ্টি নাচ ব্যাপারী
বদের ধাড়ি, scene scenery
রুপের হাঁড়ি, দেখনদারি
দরজা খোলে হাঁট
নয়-ছয় আর সাত-পাঁচ
সব পায়ের তলায় কাঁচ
আরে পুরুষ নারী কেলেংকারী
দুষ্টু মিষ্টি নাচ ব্যাপারী
বদের ধাড়ি, scene scenery
রুপের হাঁড়ি দেখনদারি
জ্ঞানের নাড়ি, ডবল দাঁড়ি
দরজা খোলে হাঁট
Written by: Anindo, Chandril

