album cover
Kobitay
album cover
Kobitay was released on October 7, 2026 by Ektaar Music as a part of the album Moina Go - EP
October 7, 2026
LabelEktaar Music
BPM97
Melodicness
Acousticness
Valence
Danceability
Energy

Lyrics

কবিতায় বলেছিলে
চন্দ্ররাতে তুমি আসবে কাছে
এরপর কেটে গেছে
কত না ভরা পূর্ণিমা
স্বপ্নেতে বলেছিলে
বৃষ্টি এলে ডাকবে কাছে
এরপর বয়ে গেছে
কত না বর্ষাধারা
বলেছিলে এক নদী দুঃখ হলে
ভালোবাসবে এই আমাকে
চেয়ে দেখো এই বুকে আজ
কত শত নীল বেদনা
কবিতায় বলেছিলে
চন্দ্ররাতে তুমি আসবে কাছে
জানালার শার্সিতে, বেদনার আরশিতে
হতাশার জলছায়া ভাসে
মনের উঠোন জুড়ে বিষাদের সাত সুরে
কষ্টের শেষ হাসি হাসে
বলেছিলে এক নদী দুঃখ হলে
ভালবাসবে এই আমাকে
চেয়ে দেখ এই বুকে আজ
কত শত নীল বেদনা
কবিতায় বলেছিলে
চন্দ্ররাতে তুমি আসবে কাছে
বিষাদের আরাধনা, কষ্টের আল্পনা
এই মনে চিরস্থায়ী আজ
রংতুলি, জলছবি, ভালোবাসা, ভুল সবই
ছলনার সাথে প্রতি ফাঁদ
বলেছিলে এক নদী দুঃখ হলে
ভালোবাসবে এই আমাকে
চেয়ে দেখো এই বুকে আজ
কত শত নীল বেদনা
কবিতায় বলেছিলে
চন্দ্ররাতে তুমি আসবে কাছে
এরপর কেটে গেছে
কত না ভরা পূর্ণিমা
স্বপ্নেতে বলেছিলে
বৃষ্টি এলে ডাকবে কাছে
এরপর বয়ে গেছে
কত না বর্ষাধারা
বলেছিলে এক নদী দুঃখ হলে
ভালোবাসবে এই আমাকে
চেয়ে দেখো এই বুকে আজ
কত শত নীল বেদনা
বলেছিলে এক নদী দুঃখ হলে
ভালোবাসবে এই আমাকে
চেয়ে দেখো এই বুকে আজ
কত শত নীল বেদনা
বলেছিলে এক নদী দুঃখ হলে
ভালোবাসবে এই আমাকে
চেয়ে দেখো এই বুকে আজ
কত শত নীল বেদনা
Written by: Habib, Mamun, Saaki
instagramSharePathic_arrow_out􀆄 copy􀐅􀋲

Loading...