album cover
Bamjor
album cover
Bamjor was released on July 14, 2014 by Cozmik Harmony as a part of the album Protirodh
July 14, 2014
LabelCozmik Harmony
BPM139
Melodicness
Acousticness
Valence
Danceability
Energy

Lyrics

কার সাথে আছি বড়ো কথা নয়, কার বিরুদ্ধে আছি
শত্রুর শত্রুকেই পেয়েছি সংগ্রামে কাছাকাছি
কার সাথে আছি বড়ো কথা নয়, কার বিরুদ্ধে আছি
শত্রুর শত্রুকেই পেয়েছি সংগ্রামে কাছাকাছি
যার সাথে খুশি থাকব এখন, বিরুদ্ধতাই থাক
যা খুশি হবার হোক গিয়ে আগে, বাম সরকার যাক
যার সাথে খুশি থাকব এখন, বিরুদ্ধতাই থাক
যা খুশি হবার হোক গিয়ে আগে, বাম সরকার যাক
যাক আগে ঐ বড়ো শরিকটা, উদ্ধত কানকাটা
ঝেঁটিয়ে বিদেয় করুক ওদের গ্রাম-বাংলার ঝাঁটা
যাক আগে ঐ বড়ো শরিকটা, উদ্ধত কানকাটা
ঝেঁটিয়ে বিদেয় করুক ওদের গ্রাম-বাংলার ঝাঁটা
কে আছ এখনো ফাঁকতালে চাও একটু বাম বিকল্প
এখনো খোয়াব অথচ বলছ নন্দীগ্রামের গল্প
কে আছ এখনো ফাঁকতালে চাও একটু বাম বিকল্প
এখনো খোয়াব অথচ বলছ নন্দীগ্রামের গল্প
বাম-টাম সব নিকুচি করেছি গণহত্যার পর
বদলা নেওয়ার দাওয়াই সারাবে বাঙালির বামজ্বর
বাম-টাম সব নিকুচি করেছি গণহত্যার পর
বদলা নেওয়ার দাওয়াই সারাবে, আমাদের বামজ্বর
কার সাথে আছি বড়ো কথা নয়, কার বিরুদ্ধে আছি
শত্রুর শত্রুকেই পেয়েছি সংগ্রামে কাছাকাছি
সংগ্রামে কাছাকাছি
সংগ্রামে কাছাকাছি
Written by: Kabir Suman
instagramSharePathic_arrow_out􀆄 copy􀐅􀋲

Loading...