album cover
Barud
album cover
Barud adlı parça {albumName} albümünün bir parçası olarak Asha Audio Company tarafından 1 Ocak 2007 tarihinde yayınlandıPrithibi
AlbümPrithibi
1 Ocak 2007
FirmaAsha Audio Company
BPM68
Melodiklik
Akustiklik
Valence
Dans Edilebilirlik
Enerji

Şarkı sözleri

আমি বারুদ বুনেছি
আমার হৃদয়-অলিন্দে
আমার অস্তিত্ব বিপন্ন
প্রতিনিয়ত ছুরির আঘাতে
আমার মায়ের শরীর পুড়ছে
ভাই লাশকাটা ঘরে
আমার বোনের কচি গাল
আজ বাজারে নিলামদরে
কীসের এ যন্ত্রণা আমি সইছি সারাক্ষণ
লাশে চড়ানো শুয়োরের মতো
বেইমান প্রজনন
আমার শিরায় শিরায় রক্তের মিছিল
সংশয় এই প্রাণে
যত নির্বাচন আজ ভাগাড়ে যাক
আমি জন্ম নেব আগুনে
এসো আমরা গড়ি নতুন পৃথিবী, এই আশায়
যেখানে মানুষ বাঁচতে চায়
বাঁধতে চায় ভালোবাসায়
ধ্বংস হোক যত মানবশত্রু সব সভ্যতার এই গানে
জন্ম নিক নবজাতক
আমি স্বপ্ন বেঁধেছি
আমার পিস্তলের trigger-এ
আমার বালিশে বারুদ
আমার ঘুম নেই দুচোখে
আমি বিষ ঢেলেছি
আমার প্রেমিকার বুকজুড়ে
আমি কসাই সেজে
নিজের মাংস বিক্রি করেছি বাজারে
কীসের এ যন্ত্রণা আমার নিথর শরীরে
আজও শুনি স্পষ্ট গোঙানি
প্রতিবন্ধকতার বিচারে
আমি বিশ্বাসঘাতক দাঁতের বিষে
কত মানুষ মেরেছি
আমার ঝলসানো প্রাণের বারুদ-বাগানে
একটা বিপ্লব ডেকেছি
এসো আমরা গড়ি নতুন পৃথিবী এই আশায়
যেখানে মানুষ বাঁচতে চায়
বাঁধতে চায় ভালোবাসায়
ধ্বংস হোক যত মানবশত্রু সব সভ্যতার এই গানে
জন্ম নিক নবজাতক
Written by: Koushik Chakraborty, Prithibi
instagramSharePathic_arrow_out􀆄 copy􀐅􀋲

Loading...