album cover
Omil
album cover
Omil adlı parça {albumName} albümünün bir parçası olarak Kaaktaal tarafından 8 Eylül 2026 tarihinde yayınlandıOmil - Single
8 Eylül 2026
FirmaKaaktaal
DilEnglish
BPM95
Melodiklik
Akustiklik
Valence
Dans Edilebilirlik
Enerji

Şarkı sözleri

বুকের ডায়াফ্রাম থেকে বাতাস বেরোয় – বলছো তাকে গান
নিজের গল্পের সাথে মিলিয়ে সেটা করছো গুণগান
আমার মনের কথা গুল্মলতা বেশে আঁকড়ে দেয়ালটা
যে তোমার আমার অমিল বুঝে দাঁড়িয়ে সাবধান
 
বুকের ডায়াফ্রাম থেকে বাতাস বেরোয় – বলছো তাকে গান
নিজের ব্যর্থ পথের সঙ্গী করে ঢাকছি অভিমান
আমার রুটিন জুড়ে দু এক নলা চেষ্টা পড়ে আছে
হজম হয়না খেলে- রাখবো ফেলে নতুন অজুহাতে
 
আমার মা চেয়েছে গর্ব করার মত কিছু পরিচয়
আর বাবার চিন্তা বেতন কত – করছি কি না সঞ্চয়
তুমি চাইছো তোমার সুরেই হবে আমার বাঁধা গান
মাঝে নিজের চাওয়ার ধুঁকতে ধুঁকতে হচ্ছে তিরোধান
 
লা লালা লা লা লা লা লা লা লা লা
দেখো কাল থেকে আমি বদলে গিয়ে ছড়াবো আলো
লা লালা লা লা লা লা লা লা লা লা
তখন বলবে সবাই যেমন ছিলাম তেমনই ভালো।
লা লালা লা লা লা লা লা লা লা লা
দেখো কাল থেকে আমি বদলে গিয়ে ছড়াবো আলো
লা লালা লা লা লা লা লা লা লা লা
তখন বলবে সবাই যেমন ছিলাম তেমনই ভালো।
 
তুমি বলনা আমি বলি তোমার মনের কথা গুলি
তুমি ছলনা কর বলেই আমার গান বাজারে চলে
আমি আমায় একটু বুঝতে গেলেই তোমায় হয়ত বুঝি
তাইতো সুরের গভীর দীর্ঘশ্বাসে এখনও দিন গুনি।
 
যত না পাওয়ার খাতা চলমান রেখে মিলের দেখা পাই
তত ভাবি এত মিল নয় আমি অমিল পেতে চাই।
 
লা লালা লা লা লা লা লা লা লা লা
দেখো কাল থেকে আমি বদলে গিয়ে ছড়াবো আলো
লা লালা লা লা লা লা লা লা লা লা
তখন বলবে সবাই যেমন ছিলাম তেমনই ভালো।
লা লালা লা লা লা লা লা লা লা লা
দেখো কাল থেকে আমি বদলে গিয়ে ছড়াবো আলো
লা লালা লা লা লা লা লা লা লা লা
তখন বলবে সবাই যেমন ছিলাম তেমনই ভালো।
Written by: Asif Iqbal Aontu
instagramSharePathic_arrow_out􀆄 copy􀐅􀋲

Loading...