album cover
album cover
Bijuli adlı parça {albumName} albümünün bir parçası olarak Swaraga Music tarafından 29 Eylül 2026 tarihinde yayınlandıBijuli - Single
29 Eylül 2026
FirmaSwaraga Music
BPM77
Melodiklik
Akustiklik
Valence
Dans Edilebilirlik
Enerji

Şarkı sözleri

তাকে দেখি বাজার ঘুরে,
দাম লিয়ে ঝগড়া করে।
গড়িয়া হাটের মোড়ে,
রকমারি ঝুমকা লেড়ে।
দর দাম চড়া সুরে,
ঘাম গায়ে রোদ দুপুরে।
পূজোর ঐ কাঠাম ধরে,
হিমক্রিমে কামড় মারে।
পাশে তার ল্যালপা বিএফ, হাতটা ধরে, চামকি খেতে চায়।
মনে মনে কলার ধরে, থাবড়া দিতে, হাত ক্যানে চুলকায়?
আমি তো মন-উদাসী, তোর বায়না খাসি;
হাঁড়ি কাঠে গলা দিয়ে, তোর চরণে গড়াগড়ি খাই।
হায় মোর বিজুলি,
চল যাই প্রেমগলি;
গলাগলি ঝাপ্পি নিয়ে, পাপ্পি দিয়ে আদর দিতে চাই।
হায় মোর বিজুলি,
চল যাই প্রেমগলি;
এক্স ঐ মদনাটাকে, লেংগি মেরে, বানিয়ে ফেলিস ভাই।
তুই গোঠে দিনে হোয়াটসঅ্যাপেতে করলে আমায় টেক্সট,
তোকে মেলা গিয়ে সোনা জলের গয়না দিবো বেস্ট।
বিজুলি তোকে লিয়ে পাহাড় যাবো, করবো সাথে টেরেক,
পিঠে তোর মিষ্টি হাতে থাবড়া খাব, মারতে গেলে বেরেক।
বিজুলি, লাল মাটির সরাণে,
প্যাডেল মারি গড়ানে।
তোর ছুঁয়া পেলে ধজ হব,
কারেন্ট লাগে পরাণে।
এলে বেদুয়া টকা হাজার জন
বুক ফুলি করি পাড়ার ডন।
তোর লাগি হিরো হব,
উড়ছে পাখি আমার মন।
অষ্টমীতে অঞ্জলি,
মন খন খন খঞ্জনি;
প্রেম-পালক গায়ে লিয়ে,
আলগা হাতে জল ধরি।
লুডো ছেড়ে সাপ সিঁড়ি,
পোস্ত দেওয়া ডাল বড়ি;
বাইক লিয়ে গিলতে যাব,
লঙ্কা-পেঁয়াজ চপ মুড়ি।
থাকবো তোর বিজুলি,
চল যাই প্রেম করি,
তোকে সাত পাকেতে মনটা দুবো, পণটা দুবো লাই।
তুই মোর বিজুলি,
চল যাই প্রেমগলি,
তোর ঐ ঘোমটা দেওয়া সিঁথির ওপর সিঁদুর দিতে চাই।
তাজপুরে তোকে লিয়ে,
কেঁকড়ায় কামড় দিয়ে;
চার পায়ে জল ভিজিয়ে,
ঘাড়ে তুলে লাচবি সি-ই এ।
সকালের জানলা খুলে,
হাম দিই তোর কপালে;
মুচুমুচু মিট্টি গালের,
কুমীর আনি কাটা খালে।
মোকে একলা ছেড়ে, অন্যদিকে মুখ ঘুরাবি যেই।
চুল টেনে উল্টো হাতে, চোখ রাঙানো গাঁট্টা খাবি সেই।
তোর পায়ে সেবা লাগি, আমার মন সোহাগী;
ছেড়ে গেলে এক্কেবারে দেওয়ার মতো অ্যালিমনি লাই।
থাক মোর বিজুলি,
যাবো লাই প্রেম গলি,
চোখে ঝাড়ি মেরেই, জীবন ভেবে, বিষম খেয়ে যাই।
তোর হবেনি বিজুলি,
চোখে লাগা ঠুলি,
তোকেও লেংগি মেরে, ভেংচি কেটে আজ বানাবো ভাই।
instagramSharePathic_arrow_out􀆄 copy􀐅􀋲

Loading...