album cover
Agami
265
Rock
Agami wurde am 12. Oktober 2012 von Loyy Records als Teil des Albums Shotto veröffentlicht
album cover
AlbumShotto
Veröffentlichungsdatum12. Oktober 2012
LabelLoyy Records
Melodizität
Akustizität
Valence
Tanzbarkeit
Energie
BPM86

Musikvideo

Musikvideo

Credits

PERFORMING ARTISTS
Warfaze
Warfaze
Performer
COMPOSITION & LYRICS
Sheikh Monirul Alam
Sheikh Monirul Alam
Composer

Songtexte

ধ্বংসের সীমানায়, স্বপ্নের সাজানো আঙিনায়
তুমি কি উন্নত শিরে দাঁড়িয়ে স্বাধীনতায়
বেদনা ভুলে যাই, যখনই তোমাদের খুঁজে পাই
রাহুমুক্ত করতে প্রতিজ্ঞ বন্দি চেতনা
শোষণের দেয়াল ভেঙে আলোকিত দিনের সূচনায়
তুমি আশা, আগামী
অশ্রু ধোয়া, আগামী
দুঃখী মানুষের দেশে সুখের কাহিনী শোনাই
তুমি আশা, আগামী
মোহিত স্বপ্নে আমি
সোনালি দিনের আশায় প্রতীক্ষার দৈর্ঘ্য বাড়াই
বেদনার ধূসর বালুচরে
তুমি কি কেঁদেছ যখনই অপমান দেখেছ?
যখনই এ বাংলা সয়েছে কালিমা অবহেলায়
পরাজয় মুছে যায় তোমার দৃপ্ত পদচারণায়
নির্মূল তুমি করবে সমাজ থেকে ঘৃণ্য লুটেরা
শোষিতের বিজয়ের কালে বিকশিত মনের কামনায়
তুমি আশা, আগামী
অশ্রু ধোয়া, আগামী
দুঃখী মানুষের দেশে সুখের কাহিনী শোনাই
তুমি আশা, আগামী
মোহিত স্বপ্নে আমি
সোনালি দিনের আশায় প্রতীক্ষার দৈর্ঘ্য বাড়াই
বেদনার ধূসর বালুচরে
রাহুমুক্ত করতে প্রতিজ্ঞ বন্দি চেতনা
নির্মূল তুমি করবে সমাজ থেকে ঘৃণ্য লুটেরা
সংকীর্ণতা ভাঙলে এদেশ হবে ঋদ্ধ ঠিকানা
শোষণের দেয়াল ভেঙে আলোকিত দিনের সূচনায়
তুমি আশা, আগামী
অশ্রু ধোয়া, আগামী
দুঃখী মানুষের দেশে সুখের কাহিনী শোনাই
তুমি আশা, আগামী
মোহিত স্বপ্নে আমি
সোনালি দিনের আশায় প্রতীক্ষার দৈর্ঘ্য বাড়াই
তুমি আশা, আগামী
অশ্রু ধোয়া, আগামী
দুঃখী মানুষের দেশে সুখের কাহিনী শোনাই
তুমি আশা, আগামী
মোহিত স্বপ্নে আমি
সোনালি দিনের আশায় প্রতীক্ষার দৈর্ঘ্য বাড়াই
বেদনার ধূসর বালুচরে
Written by: Sheikh Monirul Alam
instagramSharePathic_arrow_out􀆄 copy􀐅􀋲

Loading...