album cover
Hashte Dekho
album cover
Hashte Dekho was released on April 19, 2025 by AYUB BACHCHU as a part of the album Ayub Bachchu Hits
April 19, 2025
LabelAYUB BACHCHU
BPM97
Melodicness
Acousticness
Valence
Danceability
Energy

Lyrics

হাসতে দেখো, গাইতে দেখো
অনেক কথায় মুখর আমায় দেখো
দেখো না কেউ হাসি শেষে নীরবতা
হাসতে দেখো, গাইতে দেখো
অনেক কথায় মুখর আমায় দেখো
দেখো না কেউ হাসি শেষে নীরবতা
বোঝে না কেউ তো চিনলো না
খোঁজে না আমার কি ব্যথা
চেনার মতো কেউ চিনলো না
এই আমাকে
বোঝে না কেউ তো চিনলো না
খোঁজে না আমার কি ব্যথা
চেনার মতো কেউ চিনলো না
এই আমাকে
আমার সুরের বুকে কান্না লুকিয়ে থাকে
আমার চোখের কোণে নোনা ছবি আঁকে
আমার গল্প শুনে হয় আলোকিত উৎসব
গল্প শেষে আমি আঁধারের মতো নীরব
নিজেকে ঢেলে আমি কত সুখ দিলাম
বোঝে না কেউ তো চিনলো না
খোঁজে না আমার কি ব্যথা
চেনার মতো কেউ চিনলো না
এই আমাকে
আমার গানে আঁকা নির্ঘুম অনেক প্রহর
আমায় চেনে জোনাকি ছেড়ে নীরব শহর
ডাকার কথা যাদের ডাকেনি কেউ কাছে
নিঃসঙ্গ এই আমি পুড়েছি মোমের আঁচে
আমার মাঝে আমি যেন শুধু লুকাই
বোঝে না কেউ তো চিনলো না
খোঁজে না আমার কি ব্যথা
চেনার মতো কেউ চিনলো না
এই আমাকে
হাসতে দেখো, গাইতে দেখো
অনেক কথায় মুখর আমায় দেখো
দেখো না কেউ হাসি শেষে নীরবতা
হাসতে দেখো, গাইতে দেখো
অনেক কথায় মুখর আমায় দেখো
দেখো না কেউ হাসি শেষে নীরবতা
বোঝে না কেউ তো চিনলো না
খোঁজে না আমার কি ব্যথা
চেনার মতো কেউ চিনলো না
এই আমাকে
বোঝে না কেউ তো চিনলো না
খোঁজে না আমার কি ব্যথা
চেনার মতো কেউ চিনলো না
এই আমাকে
Written by: Ayub Bachchu, Latiful Islam Shibli
instagramSharePathic_arrow_out􀆄 copy􀐅􀋲

Loading...