album cover
Potito
4.394
Indie Rock
Potito adlı parça {albumName} albümünün bir parçası olarak Kaaktaal tarafından 20 Nisan 2025 tarihinde yayınlandıKaaktaalRaw Volume 06
album cover
Çıkış Tarihi20 Nisan 2025
FirmaKaaktaal
Melodiklik
Akustiklik
Valence
Dans Edilebilirlik
Enerji
BPM96

Şarkı sözleri

আমাকে খাঁচায় ভরে রাখো
খুব বিপদজনক ভাবো
আমার পালক কেটে সাজাও তোমার বাসর ঘরের চাদর (২)
চৌদ্দ শিকে গড়া খাঁচা
আমি অংকে বড়ই কাঁচা
তাইতো গুনবোনা আর কতদিন বাকি শেষ কবে সাজা।
শুধু দুবেলা দুমুঠো খাবার দিও আবার যেন মৃত্যু না হয়।
মরে গেলে কে ভুগবে সাজা অপরাধী আমি-জন্মেছি তাই।
পায়ে পড়াও বেড়ী সাথে হাতকাড়া দু হাতে
কড়া নজরদারির মাঝে রেখো ভরসা নেই স্বভাবে।
শত রাত বয়ে যাক জীবনের অনুতাপ
আমি ধুঁকে ধুঁকে আজীবন কাটাবো তোমাদের অভিশাপ। (২)
আমি তোমাদের ঘাড়ে বোঝা
মেরুদন্ডটা নয় সোজা
তবু আবেগ বড় অবুঝ আমার বিবেক দিচ্ছে সাজা।
আমায় জিন্দা রেখে দাফন করো
নিন্দার কোপে টুকরো
পথের নেড়ি কুত্তাগুলোর খাবার হতে পেরে করি গর্ব। (২)
শুধু বুঝে শুনে গায়ে আগুন দিও আবার যেন মৃত্যু না হয়
মরে গেলে কে ভুগবে সাজা অপরাধী আমি-জন্মেছি তাই।
পায়ে পড়াও বেড়ী সাথে হাতকাড়া দু হাতে
কড়া নজরদারির মাঝে রেখো মানুষ যে স্বভাবে
আমি মানুষ যে স্বভাবে।
আমার রক্ত দিয়ে চিত্র এঁকে সাজাও তোমার দেয়াল
ভীষণ শক্ত হাতে দমন কর আমার মনের খেয়াল। (২)
শত রাত বয়ে যাক জীবনের অনুতাপ
আমি ধুঁকে ধুঁকে আজীবন কাটাবো মানুষ হবার পাপ।
আমি ধুঁকে ধুঁকে আজীবন কাটাবো তোমাদের অভিশাপ।
Written by: Asif Iqbal Aontu
instagramSharePathic_arrow_out􀆄 copy􀐅􀋲

Loading...