album cover
Amjonota
747
Alternative
Amjonota was released on October 15, 2013 by ME Label as a part of the album Amjonota - Single
album cover
Release DateOctober 15, 2013
LabelME Label
Melodicness
Acousticness
Valence
Danceability
Energy
BPM100

Music Video

Music Video

Credits

PERFORMING ARTISTS
Aurthohin
Aurthohin
Performer
COMPOSITION & LYRICS
Bassbaba Sumon
Bassbaba Sumon
Composer
PRODUCTION & ENGINEERING
Bassbaba Sumon
Bassbaba Sumon
Producer

Lyrics

দিনকে বানাও রাত তোমরা, রাতকে বানাও দিন
যতই হাঁসি, যতই কাঁদি, সবই অর্থহীন
নতুন নতুন নিয়ম বানাও, আমরা ভাঙবো বলে
নতুন চিন্তা ভাবতে গেলেই ভরবে মোদের সেলে
অতীতের সব হিসেব-নিকেশ, ভবিষ্যতের মুলা
ধর্মটাকে নেড়ে চেড়ে দিচ্ছ চোখে ধুলা
রামগরুড়ের ছানার ছিল হাসতে শুধু মানা
আমরা আজ করবোটা কি সেটাও অজানা
মুখে মোদের সেলাই দেখে হেসে ফেলে তাড়াও
আমরা যে ভাই আমজনতা, একটু ক্ষান্ত দাও
মিথ্যে দিয়ে বাঁধাই করা বইটা যে পড়াও
আমরা যে ভাই আমজনতা, একটু ক্ষান্ত দাও
ফটোশপে মেকআপ করা আমার দেশের ছবি
আহা আমার সোনার বাংলা তোমায় ভালোবাসি
হয়ে যাচ্ছি কেমন যেন, ঘৃণাই ভালোবাসি
মানবতা হারিয়ে গেছে, মানুষ মরলে খুশি
কেউবা চাঁটে প্রতিবেশী, কেউবা বলে ঘাও
আমরা যে ভাই আমজনতা, একটু ক্ষান্ত দাও
কেউবা চাঁটে প্রতিবেশী, কেউবা বলে ঘাও
আমরা যে ভাই আমজনতা, একটু ক্ষান্ত দাও
জ্বালো, জ্বালো
ফেলানির লাশ মারিয়ে ওপারের ধর্ষিতা নিয়ে আমাদের কতো দুঃখ
তাদের জন্য আমাদের অশ্রুর সাগরে নারী অধিকার তত্ত্ব
একাত্তরের ত্রিশ লাখ শহীদের পুনঃমৃত্যু হয় রাজনীতিরই হাতে
যখন নির্যাতন চলে 'উপজাতি' উপাধি পাওয়া আদিবাসীর সাথে
সংবিধানের গেঁড়াকলের মদ্ধাঙ্গুলি, বাঙ্গালিত্তের চাপে পিষ্ট মাইনোরিটি
দেশপ্রেমের হিসেব চলে পোষাকে, ভালোবাসার আত্তহুতি হারায় সে রসাতলে
তোমাদের এই চুলাচুলি ভাল্লাগেনা আর
এক রাজ আর গণতন্ত্র মিশে একাকার
তোমাদের এই কথা শুনেই নাচতে থাকি মোরা
হোক না ব্যাথা পায়ের তলা, হোক না উঠোন ব্যাকা
পাঁচ না, দশ বছরের হিসেব করতে দাও
আমরা যে ভাই আমজনতা, একটু ক্ষান্ত দাও
পাঁচ না, দশ বছরের হিসেব করতে দাও
আমরা যে ভাই আমজনতা, একটু ক্ষান্ত দাও
টিভির ভিতর সুশীল শিল্পী শেখায় রাজনীতি
সে ছাড়া সবাই নাকি আজ হয়ে গেছে অবাঙালি
বাঙ্গালিত্তের সনদপত্র কোথা থেকে পাই?
নাম লেখাবো তোমার দলে, আমায় নেবে ভাই?
দেশটা আজ না খেয়ে অন্য কিছু খাও
আমরা যে ভাই আমজনতা একটু ক্ষান্ত দাও
দেশটাকে আজ না খেয়ে অন্য কিছু খাও
আমরা যে ভাই আমজনতা একটু ক্ষান্ত দাও
ভাল্লাগেনা কোন কিছুই, মনটা তোমার খারাপ?
ভাঙ্গতে থাকো বাড়ি গাড়ি, মুছে যাবে পাপ
হলুদ রঙের কালি দিয়ে চলো খবর লিখি
বিশ্বাস বা অবিশ্বাস, নাচবো মোরা ঠিকই
অদ্ভুত এক হিসেবে সুন্দরবন হারাই
আমরা যে ভাই আমজনতা একটু ক্ষান্ত চাই
আমাদের বাঘ মামা ওপারে পালায়
আমরা যে ভাই আমজনতা একটু ক্ষান্ত চাই
দিনের পর রাতটা আসে, রাতের পরে দিন
তাল গাছ কি সারাজীবন তোমারই অধীন?
ধীরে ধীরে হচ্ছে বড় মাথায় পাগলা ঘোড়া
আখলাক ভাই বদলে গেল, বদলাবি না তোরা?
হঠাৎ যেদিন খেপবো মোরা, বলবি তখন হায়
আমজনতা ভাই বোনেরা আমরা এখন যাই?
হঠাৎ যেদিন খেপবো মোরা, বলবি তখন হায়
আমজনতা ভাই বোনেরা একটু ক্ষান্ত চাই
Written by: Bassbaba Sumon
instagramSharePathic_arrow_out􀆄 copy􀐅􀋲

Loading...