album cover
Natai
album cover
Natai was released on January 1, 2018 by G series as a part of the album Chinnho
AlbumChinnho
January 1, 2018
LabelG series
BPM
Melodicness
Acousticness
Valence
Danceability
Energy

Lyrics

অবেলায় ঘুম ভাঙে, দিবাস্বপ্ন তো দেখি
পুরোনো সে গাছতলে তোমার সাথে হেঁটেছি
হাত ধরে, নদীর পার ধরে
ফুটপাথের হলুদ বাতি, এক ঝাঁক জোনাকির
আবেশে তোমায় ডাকি, সব ভুল তো বুঝেছি
দেরি করে, খুব বেশি কি দেরি করে
অভিমান করে, সন্ধ্যারাত করে
ফিরে এসে চেয়েছি তোমাকে
বুকের এই-
তোমার মুখের হাসিটাই
আমার জীবনের নাটাই
মেঘে মেঘে ভাসাও
শুধু মৃদু হেসে তাকাও
তোমায় দিলাম মিছে ঘুড়ি
করো না আর লুকোচুরি
মেঘে ভাসাও
শুধু মৃদু হেসে তাকাও
কত গল্প বলার ছলে তোমায় ঘুম পাড়িয়েছি
নীরবে, অগোচরে তোমায় লক্ষ করেছি
থেমে যায়, সময় থেমে যায়
নাম না জানা লাল ফুলে নীল প্রজাপতি
সোনালি শেষ বিকেলে শুধু তুমি আর আমি
আমন্ত্রণে, যৌনাবেদনে
তোমার আঁচলের আড়ালে মুখ ঢেকে
কাছে এসে চেয়েছি এ ঠোঁট তোমার
ঠোঁটে
তোমার মুখের হাসিটাই
আমার জীবনের নাটাই
মেঘে মেঘে ভাসাও
শুধু মৃদু হেসে তাকাও
তোমায় দিলাম মিছে ঘুড়ি
করো না আর লুকোচুরি
মেঘে ভাসাও
শুধু মৃদু হেসে তাকাও
তোমার মুখের হাসিটাই
আমার জীবনের নাটাই
মেঘে মেঘে ভাসাও
শুধু মৃদু হেসে তাকাও
তোমায় দিলাম মিছে ঘুড়ি
করো না আর লুকোচুরি
মেঘে ভাসাও
শুধু মৃদু হেসে তাকাও
Written by: Encore Band
instagramSharePathic_arrow_out􀆄 copy􀐅􀋲

Loading...