album cover
Prayshchitto
album cover
Prayshchitto was released on January 1, 2018 by G series as a part of the album Chinnho
AlbumChinnho
January 1, 2018
LabelG series
BPM139
Melodicness
Acousticness
Valence
Danceability
Energy

Music Video

Music Video

Lyrics

পাপাচার আর অপকর্মের বলে অপরাধী
অনুতাপ আর অপরাধবোধ হয়ে যায় নিরবধি
তবে না, হেসো না, হে স্রষ্টা, শেষ হাসি
পাবে না প্রার্থনা দ্বিতীয় সুযোগের কখনোই
জানো না কি তুমি-আমি (একই পথ তো হয়ে যায়)
একই পথের সহযাত্রী?
মনে পড়ে কি শেষ রাত্রির (ক্ষমাহীন অন্যায়)
নির্মম পাশবিক সুখস্মৃতি?
পাপের চিহ্ন আমার সারা গায়ে
জ্বলছে দেহে ঘৃণার অনল
প্রায়শ্চিত্তের সময় ফুরায়
যতই খুঁজি পথ পালাবার
যখন চিহ্ন বাঘের থাবায়
শেষ নিঃশ্বাসে যায় প্রাণ ভিক্ষা
তখন চিত্র পুরো ভিন্ন
পাপিষ্ঠর প্রায়শ্চিত্ত
বস্ত্রহীন মাদকতায় বিভোর যে নগরী
উদ্দেশ্যহীন উন্মাদনায় নিথর যে প্রহরী
তবে না, হেসো না, হে স্রষ্টা, শেষ হাসি
পাবে না প্রার্থনা দ্বিতীয় সুযোগের কখনোই
জানো না কি তুমি-আমি (একই পথ তো হয়ে যায়)
একই পথের সহযাত্রী?
মনে পড়ে কি শেষ রাত্রির (ক্ষমাহীন অন্যায়)
নির্মম পাশবিক সুখস্মৃতি?
পাপের চিহ্ন আমার সারা গায়
জ্বলছে দেহে ঘৃণার অনল
প্রায়শ্চিত্তের সময় ফুরায়
যতই খুঁজি পথ পালাবার
যখন চিহ্ন বাঘের থাবায়
শেষ নিঃশ্বাসে যায় প্রাণ ভিক্ষা
তখন চিত্র পুরো ভিন্ন
পাপিষ্ঠর প্রায়শ্চিত্ত
অনুশোচনায় সময় কাটে বিষন্নতায়
প্রায়শ্চিত্তের সময় ফুরায়
নিথর আমার অন্তর-সত্তা
পাপের চিহ্ন সারা গায়
পথ খুঁজি আজ পালাবার
প্রায়শ্চিত্ত
প্রায়শ্চিত্ত
প্রায়শ্চিত্ত
প্রায়শ্চিত্ত
Written by: Encore Band
instagramSharePathic_arrow_out􀆄 copy􀐅􀋲

Loading...